শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
তিস্তা বাচাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক দুলু নির্বাচিত হওয়ায় তিস্তাপাড়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ ভেড়ামারায় অতর্কিত হামলায় প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা গাজীপুর- ১আসনে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান গাজীপুরে সৎ মায়ের মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ,পলাতক ছেলে কুষ্টিয়া-২ আসনে বেসরকারিভাবে জামায়াত প্রার্থী আব্দুল গফুর বিজয়ী ভোটের ঝড়ে নতুন ভোর-বিএনপির ঐতিহাসিক বিজয় : প্রফেসর ড. মো: আবু তালেব, বাউবি

শ্রীপুরে পোকা উৎপাদন খামারে ভয়াবহ অগ্নিকাণ্ড

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি / ৮১ টাইম ভিউ
আপডেট : বুধবার, ডিসেম্বর ৩১, ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ণ

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি

 

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদিঘী ফিস পার্কে অবস্থিত একটি পোকা উৎপাদন খামারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিশাল একটি শেডের ভেতরে থাকা ২–৩টি কক্ষের সব মালামাল পুড়ে গেছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।স্থানীয় বাসিন্দারা জানান, “রাতে হঠাৎ আগুন দেখে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, ভেতরের সব জিনিস পুড়ে যেতে থাকে।”

খামারের ম্যানেজার মোহাম্মদ সোহরাব হোসেন বলেন, “আমাদের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। রাত ১২টা ৩০ মিনিটে আগুন লাগে। এতে খামারের মূল্যবান মালামাল পুড়ে গেছে।”

শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. নুরুল করিম জানান, “খবর পেয়ে আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। বিশাল একটি শেডের ভেতরে থাকা দুটি কক্ষের মালামাল পুড়ে গেছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণ করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর