শ্রীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে জমি নিয়ে বিরোধ ও পাওনা টাকা না দেওয়ার দ্বন্দ্বে প্রথমে চায়ের দোকানে হাতাহাতি। পরে সেই ক্ষোভ থেকে ছুরিকাঘাতে আব্দুল্লাহকে হত্যা করার দায় স্বীকার করেছে অভিযুক্ত বাবা-ছেলে। র্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মূলহোতা শহিদুল ইসলাম শহীদ ও তার ছেলে এছানুল হক প্রাথমিকভাবে হত্যার স্বীকারোক্তি দিয়েছেন।
বৃহস্পতিবার(১৪ মার্চ) দুপুরে পোড়াবাড়ি র্যাব -১ ক্যাম্পের
কোম্পানি কমান্ডার মেজর জুন্নুরাইন বিন আলমের পাঠানো প্রেস রিলিসে এসব তথ্য জানানো হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত শহিদ ও তার ছেলে এছানুল হক র্যাবকে জানায়,আব্দুল্লাহ’র সাথে গ্রেফতারকৃতদের জমি-জমার বিরোধ চলছিল,পাওনা টাকা না দেওয়া এবং সর্বশেষ চায়ের দোকানের হাতাহাতির বিষয় নিয়ে প্রচন্ড ক্রোধ এবং প্রতিশোধ পরায়ণতার সৃষ্টি হয়। ফলশ্রুতিতে অভিযুক্ত বাবা-ছেলে হত্যা তাকে হত্যার পরিকল্পনাসহ সুযোগ খুঁজতে থাকে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী,গত ০৯ মার্চ বিকালে বাঁশবাড়ি এলাকায় নিহত আব্দুল্লাহ’র সাথে ঝগড়া সৃষ্টি করে এবং ব্যাপক হাতাহাতির ঘটনা ঘটে। ওই দিন সন্ধ্যায় আব্দুল্লাহকে ডেকে এনে প্রথমে বাবা শহিদুল ইসলাম শহিদ বাম পাশের পাজরে ছুরিকাঘাত করে। এরপর ডান পাশে ঘাতক শহিদুলের ছেলে এছানুল ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যান। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেজর জুন্নুরাইন বিন আলম বলেন,বুধবার (১৩ই মার্চ) রাতে রাজধানীর দক্ষিণ খান থানার আব্দুল্লাহপুর আটিপাড়া এলাকা থেকে আত্মগোপনে থাকা বাবা-ছেলেকে গ্রেফতার করা হয়। এসময় একটি মোবাইল,নগদ ৪ হাজার ৪৭ টাকা জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদের পর আসামীদের শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তরের কথা জানান তিনি।