শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান, উপস্থিত ছিলেন ডা. রফিকুল ইসলাম বাচ্চু সুবর্ণচরে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি গাজীপুরের শ্রীপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল সিমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবকের মৃত্যু গাজীপুরে ভূমি সেবা মানোন্নয়নে ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে গণশুনানি শ্রীপুরে শালবনের ভেতর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে গাইবান্ধায় অ্যাডভোকেসি সভা সুবর্ণচরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্টিত  ভেড়ামারায় পুকুর থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার শ্রীপুরে, হাজ্বী হাছেন আলী এতিমখানার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শ্রীপুরে প্রতিবন্ধীর বসত ঘর নির্মাণে ইউপি সদস্যর বাধা প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

রিপোর্টারের নাম / ১০১ টাইম ভিউ
আপডেট : সোমবার, মার্চ ২৫, ২০২৪, ৯:০৪ অপরাহ্ণ

শেখ মোঃ হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক।

গাজীপুরের শ্রীপুরে প্রতিবন্ধী লাল মিয়ার ঘরবাড়ি ভেঙে গুড়িয়ে দেয়ার পর, স্থানীয় প্রশাসনের নিদর্শনায় পূনরায় বসতবাড়ি নির্মাণ করতে গেলে স্থানীয় ইউপি সদস্য বাঁধা দেয়। প্রতিবন্ধী লাল মিয়ার বসতবাড়ি নির্মাণে ইউপি সদস্যের বাঁধার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছে স্থানীয় গ্রামবাসী।

আজ সোমবার বিকালে উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের বাঁশবাড়ি টু ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কে কয়েক শতাধিক মানুষ ঘন্টাব্যাপী ওই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

ভুক্তভোগী প্রতিবন্ধী লাল মিয়া (৫৫) উপজেলা বাঁশবাড়ি গ্রামের মৃত রহমান আলীর ছেলে। তিনি একজন শারীরিক প্রতিবন্ধী।

অভিযুক্ত ইউপি সদস্য মোঃ ইদ্রিস আলী (৫০) উপজেলার বাঁশবাড়ি গ্রামের মৃত শামসুল হকের ছেলে। তিনি ২নং গাজীপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য।

ভুক্তভোগী লাল মিয়ার স্ত্রী রাহেলা খাতুন বলেন, স্থানীয় প্রভাবশালী সিরাজুল হক তার ছেলে মিজানুর রহমান ও আজিজুল হক, আমার বসতবাড়ি ভেঙে গুড়িয়ে দেয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আমার বসতবাড়ি নির্মাণ করে দেয়ার
প্রতিশ্রুতি দেন পরে আজ সোমবার সকালে ঘরবাড়ি নির্মাণ কাজ শুরু করতে গেলে স্থানীয় ইউপি সদস্য ইদ্রিস আলী এসে হুমকি ধামকি দিয়ে কাঠমিস্ত্রীদের বিদায় করে দেয়।

অভিযুক্ত ইউপি সদস্য মোঃ ইদ্রিস আলীর ব্যক্তিগত মোবাইল ফোনে পরপর কয়েকবার ফোন দিলেও তিনি রিসিভ করেনি।

২নং গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিরাজুল হক মাদবর বলেন, আমাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মহোদয় ফোন দেয়ার পরপরই আমি মেম্বারকে এবিষয়ে মাথা না ঘামানোর জন্য জানিয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন রাংসা বলেন, বসতবাড়ি ভেঙে গুড়িয়ে দেয়ার পরপরই প্রশাসনের পক্ষে সকল ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর