আসাদুজ্জামান স্টাফ রিপোর্টার
গাজীপুরের শ্রীপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। শনিবার (০৬ সেপ্টেম্বর ২০২৫) শ্রীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে এ আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুল মালেক। অনুষ্ঠান পরিচালনা করবেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান।
শ্রীপুর প্রেসক্লাব আয়োজিত এ মিলাদ মাহফিলে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন বলে জানা গেছে।