শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ অনেকে ভূয়া ব্যালট ও সিল নিয়ে ভিতরে ঢুকতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে – লায়ন ফরিদ গাজীপুর-৫ ,কালীগঞ্জে ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামীর প্রার্থীর ইশতেহার ঘোষণা ঊর্ধ্বমুখী দেশের নিত্যপণ্যের বাজার! পিছিয়ে নেই ফলের দামও দেশ পরিচালনায় অভিজ্ঞতা প্রয়োজন যা কেবল বিএনপি’র আছে -মোয়াজ্জেম হোসেন আলাল  দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ আরিফুর রহমানের বিদায় সংবর্ধনা ইউজিসির HEAT প্রকল্পে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ভেড়ামারার রায়টায় বিএনপি প্রার্থী ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরীর পথসভা অনুষ্ঠিত পারবো না দিতে ধোকা  গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় বিএনপির গণমিছিল অনুষ্ঠিত 

শ্রীপুরে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযানে হাইওয়ে পুলিশ

রিপোর্টারের নাম / ২৮৭ টাইম ভিউ
আপডেট : শনিবার, নভেম্বর ১১, ২০২৩, ২:৩৯ অপরাহ্ণ

শামীম আল মামুন স্টাফ রিপোর্টার :

 

গাজীপুরের শ্রীপুরে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের দীর্ঘ দিনের দখল ফুটপাত ও লোকাল লেন উচ্ছেদ অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ। এ সময় প্রায় এক কিলোমিটারের মধ্যে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনাসহ ভাসমান দোকান উচ্ছেদ করে দখল মুক্ত করা হয়।

 

শনিবার (১১ নভেম্বর)সকাল সাড়ে এগারোটা থেকে একটা পর্য়ন্ত মাওনা চৌরাস্তায় বাস-স্ট্যান্ড এলাকায় মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত)মো. আনোয়ার হোসেন এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

 

পথচারীরা জানায়, অবৈধভাবে গড়ে উঠা দোকানপাটের জন্য রাস্তা দিয়ে ঠিকমত চলাচল করেত পারতেন না। এখন চলাচল করতে তাদের অনেক সুবিধা হচ্ছে৷ তারা আশা করেন অবৈধ স্থাপনা উচ্ছেদের ফলে যানজটও কম হবে। তবে এ অবস্থায় কতক্ষণ থাকবে সেটি দেখার বিষয় বলেও জানান তারা।পরবর্তীতে হাইওয়ে পুলিশের ভূমিকা কেমন হবে তাও দেখার বিষয়।

 

এ বিষয়ে হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো. আনোয়ার হোসেন বলেন, শুধু হাইওয়ে থানা পুলিশের পক্ষে এ ধরনের উচ্ছেদ অভিযান চালানো সম্ভব নয়। তাই হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজনের সমন্বয়ে এ অভিযান চালানো হয়েছে। কিন্তু স্থানীয় মার্কেট মালিক, জনপ্রতিনিধিগণ ও নেতারা যদি সচেতন না হয়,তাহলে এ অভিযান কাজে আসবে না। তাই তাদের সচেতন হতে হবে।এই রকম অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর