শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
শনিবার(৯ আগস্ট) বিকেল ৩ টার দিকে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের সাটিয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন,উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ড সাটিয়াবাড়ি গ্রামে শাহজাহানের ছেলে রায়হান সিকদার (০৮) এবং একই গ্রামের রজব আলীর ছেলে মাহিম (০৮)। স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ির পাশে নির্মাণাধীন কারখানার পুকুর পাড়ে তারা বল খেলতেছিল। হঠাৎ বলটি পুকুরের পানিতে পড়ে যায়।
রাজাবাড়ি ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য মনিরা পারভীন বলেন,বাড়ির পাশে পুকুর পাড়ে দুই বন্ধু বল খেলতেছিল।পানি থেকে বল উঠাতে গিয়ে তারা পানিতে পড়ে নিখোঁজ হন। এরপর মৃত অবস্থায় তাদের পানি থেকে তোলা হয়।
শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই সুরুজ্জামান বলেন,নির্মাণাধীন কারখানার ভিতরে পুকুর পাড়ে বল খেলতে ছিল। হঠাৎ পানিতে বল পড়ে গেলে উঠাতে গিয়ে তারা পানিতে পড়ে যায়।