সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বগুড়ার শেরপুরে দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহত, পৃথক দুর্ঘটনায় গুরুতর আহত ২   একুশের চেতনা ছড়িয়ে দিতে অপোর ‘২১-এর চেতনায় ২১ টাকায় ফোন’ ক্যাম্পেইন চালু ভেড়ামারায় দোকানে ভাঙরচুর, লুটপাট ও মিথ্যা মামলা করার দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন  রংপুর ৩, ৪ ও ৬ আসনের পরাজিত বিএনপির প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে ডিসি অফিস ঘেরাও ভোট গননার দাবিতে শ্রীপুরের রাজনীতিতে আস্থার নাম: বিল্লাল হোসেন বেপারী কাশিমপুরে নির্মানের পরে ধসে পড়ল প্রায় ৩০ মিটার সড়ক দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে সড়কে কারখানা শ্রমিকদের বিক্ষোভ 

রিপোর্টারের নাম / ১০৬ টাইম ভিউ
আপডেট : সোমবার, আগস্ট ২৬, ২০২৪, ৪:৪৮ অপরাহ্ণ

শামীম আল মামুন স্টাফ রিপোর্টার

 

 

গাজীপুরের শ্রীপুরে পিক-অফ গার্মেন্টস অ্যান্ড প্রিন্ট লিমিটেড কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কে বিক্ষোভ করেছেন। আজ সোমবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। সেনাবাহিনীর সদস্যরা শ্রমিকদেরকে বুঝিয়ে কারখানার ভেতর নিয়ে যান।

 

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। আমাদের সঙ্গে সেনাবাহিনীর সদস্যরাও রয়েছেন। বকেয়া বেতনের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হচ্ছে।

 

পিক-অফ গার্মেন্টস অ্যান্ড প্রিন্ট লিমিটেডের শ্রমিক রুবেল হোসেন বলেন, গত জুলাই মাসের বেতন এখনো কারখানা কর্তৃপক্ষ পরিশোধ করছে না। বেতন পরিশোধের জন্য কারখানা কর্তৃপক্ষ বেশ কয়েকটি তারিখ দিয়েছে। কিন্তু আমাদেরকে বকেয়া বেতন পরিশোধ করেনি।

 

কারখানার শ্রমিক রুবি আক্তার বলেন, এক মাসের বেতন বকেয়া রয়েছে। আরেক মাসের বেতনের সময় হয়ে গেছে তবুও বেতন পাচ্ছি না। একমাস বেতন না পেলে আমরা কীভাবে চলি? খেয়ে না খেয়ে চলছে আমাদের সংসার। বেতন পেলে দোকান বাকি আর বাসাভাড়া দিতে হয়। এগুলোর জন্য আমাদের চাপ সইতে হচ্ছে। তাই বাধ্য হয়ে রাস্তায় চলে এসেছি। একটু আগে সেনাবাহিনীর সদস্যরা এসেছেন। আমাদের বুঝিয়ে কারখানার ভেতর নিয়ে যাচ্ছে।

 

পিক-অফ গার্মেন্টস অ্যান্ড প্রিন্ট লিমিটেডের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা সাদ্দাম হোসেন বলেন, শ্রমিকদের সঙ্গে বকেয়া বেতনের বিষয়ে আলোচনা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর