শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দুর্গাপুরে পথচারী ও অসহায়দের মাঝে স্বচ্ছ প্রেসক্লাবের ইফতার বিতরণ বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু সংসদের প্রথম অধিবেশনে কুমিল্লা-৯ এমপি আবুল কালামের যোগদান উপলক্ষে লাকসামে দোয়া ও ইফতার মাহফিল সড়ক দুর্ঘটনায় পরিবারের ১৩ জন নিহত, প্রধানমন্ত্রীর ও পরিবেশ প্রতিমন্ত্রী’র শোক ও সমাবেদনা  গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া চাইলেন সহ: অধ্যাপক ফরহাদ মাহমুদ তালুকদার গাজীপুরে রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ ৩৩ জন আটক কয়রায় মানবেতর বন্ধু সংগঠনের ইফতার মাহফিল শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  আমিরাতে হেলিকপ্টার দূর্ঘটনায় শহীদ সাইদ রশিদ আল বালুশির মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন হাজ্জা বিন জায়েদ ভেড়ামারায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

শ্রীপুরে বকেয়া বেতন ও জমি বিক্রয়ের পাওনা টাকা আদায়ের জন্য মানববন্ধন করেছে ভুক্তভোগীরা

রিপোর্টারের নাম / ৩৩১ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, অক্টোবর ৫, ২০২৩, ১২:২৮ পূর্বাহ্ণ

আতিকুর রহমান :

 

 

গাজীপুরের শ্রীপুরে গাজীপুর ইউনিয়নের উত্তর ধনুয়া গ্রামে স্কটিশ সোয়েটার এর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অর্থ আত্মসা, কর্মচারী এবং পাওনাদারদের পাওনা টাকা আদায়ের জন্য প্রতিবাদ ও মানববন্ধন করেছে ভুক্তভোগীরা ।

 

আজ ৪ সেপ্টেম্বর ২০২৩ ইং বেলা ১১টায় শ্রীপুর উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে উপস্থিত ভুক্তভোগীরা জানান, কারখানার মালিক বিভিন্ন ভাবে অর্থ আত্মসাৎ করেছে।আমরা পাওনা টাকা চাইতে গেলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকি দিয়ে আসছে।

 

ধনুয়া উত্তর গ্ৰামের স্থায়ী বাসিন্দা হাবিবুর রহমান মানববন্ধন ও সাংবাদিক সম্মেলনে তার বক্তব্যের মাধ্যমে বলেন, আমি জমি বিক্রয় করেছি তার টাকা এখনো পায়নি । স্কটিস সোয়েটার ফ্যাক্টরির কর্তৃপক্ষের কথা মতো নগদ টাকা বুঝে না নিয়েই জমি রেজিস্ট্রি করে দিয়েছি শুধু মাত্র এলাকার উন্নয়ন হবে আশায় । জমি বিক্রয় এর টাকা ও কর্মচারীর বেতন স্কটিশ সোয়েটার ফ্যাক্টরির কর্তৃপক্ষ বুঝিয়ে না দেওয়ার কারণে আজ মানববন্ধন।

 

ইলেক্ট্রিক ও থাই গ্লাসের ঠিকাদার নজরুল ইসলাম তার বক্তব্যের মাধ্যমে বলেন ,আমি ১৮ (আঠারো ) লক্ষ টাকার কাজ করি। আমাকে ৪ (চার)লক্ষ টাকা নগদ ক্যাশ বুঝিয়ে দেয় কর্তৃপক্ষ। বাকি ১৪(চৌদ্দ) লক্ষ টাকার একটি ব্যাংক চেক দেন ,আমি আজ পর্যন্ত ১৪(চৌদ্দ) লক্ষ টাকা মূল্যের চেক ক্যাশ করাতে পারি নাই ।

 

এ বিষয়ে স্কটিশ সোয়েটার ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আল আমিনের সাথে মোঠোফোনে কথা বললে তিনি বলেন ফ্যক্টরীর কোন শ্রমিকের বেতন বকেয়া নাই। তিনি আরও বলেন ফ্যাক্টরী থেকে প্রায় দেড় কোটি টাকার মালামাল চুরি হয়েছে । ফ্যাক্টরীর মালামাল চুরি হয়েছে বলেই শ্রীপুর থানায় বেশ কয়েকটি অভিযোগ ও ১টি মামলা দায়ের করা হয়েছে ।

 

এ বিষয়ে বিভিন্ন দপ্তরে একাধিক অভিযোগ দিলেও কোন প্রতিকার হচ্ছে না বলেও জানান তারা। এ বিষয়টি প্রধানমন্ত্রীসহ সরকারের বিভিন্ন ঊর্ধন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর