বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ফেসবুকে অপপ্রচারের শিকার বিএনপি প্রার্থী-জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শ্রীপুরে বন্ধ নোমান টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড; সংবাদ সংগ্রহে বাধা, ম্যানেজারের নীরবতা সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন লালমনিরহাট -২ আসনে বিজয়ের মালা আসতে পারে স্বতন্ত্র প্রার্থী জনাব মমতাজ আলী শান্তর কাছে রংপুর—৪ (কাউনিয়া—পীরগাছা) জাপা—এনসিপি মুখোমুখি পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী বগুড়ার শেরপুরে সরকারি হাসপাতালে ৩ বছরের শিশুসহ দম্পতিকে মারধর ! শেরপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করলেন ভুক্তভোগী  রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬: গাজীপুর সিটি করপোরেশনে ৪০০ ভোটকেন্দ্রে পরিচ্ছন্নতা ও নিরাপত্তা জোরদার, ২৭১ কেন্দ্রে সিসি ক্যামেরা

শ্রীপুরে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে ছোট ভাইয়ের লাশ দেখে

রিপোর্টারের নাম / ৩৪২ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, জানুয়ারি ৫, ২০২৩, ২:৫৬ অপরাহ্ণ

নিজস্ব সংবাদদাতা:

শ্রীপুরে ছোট ভাইয়ের জানাজা পড়তে এসে বড় ভাইয়ের মৃত্যু মুন্সীগঞ্জ থেকে গাজীপুরের শ্রীপুরে ছোট ভাইয়ের জানাজা পড়তে এসে বড় ভাই মারা গেছেন। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বেলা ১১টায় শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তায় এ ঘটনা ঘটে।

 

 

 

ছোট ভাই জালাল উদ্দিন (৬৫) মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার কলমা গ্রামের সুলতান শেখের ছেলে। তিনি দীর্ঘদিন যাবত গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তায় ইলেকট্রনিক্সের ব্যবসা করতেন। ছোট ভাইকে দেখতে এসে মৃত্যুবরণ করা জামাল শেখ (৭০) দীর্ঘদিন যাবত পুরান ঢাকায় কাপড়ের ব্যবসা করতেন।

 

 

নিহতদের স্বজন শওকত আলী জানান, জালাল উদ্দিন গত বুধবার (৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় মাওনা চৌরাস্তায় নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে রাতেই মুন্সীগঞ্জের লৌহজং থেকে রওনা হন বড় ভাই জামাল শেখ। রাতে তিনি ঢাকায় অবস্থান করে সকাল সাড়ে ১০টায় ছোট ভাইকে শেষ দেখা দেখতে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় তার বাড়িতে যান। ছোট ভাইয়ের মুখ দেখা মাত্রই তিনি ঢলে মাটিতে পড়ে যেতে থাকেন। তাৎক্ষণিকভাবে জামাল শেখকে স্থানীয় আল হেরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

শ্রীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আলী আজগর বলেন, ছোট ভাইয়ের জানাজায় অংশ নিতে এসে বড় ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর