সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
এআই অটো জুম ফিচারে এবার ঈদুল ফিতরের গ্রুপ সেলফি তোলা আরও সহজ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে সাংবাদিকদের মানববন্ধন আমিরাতে বিরূপ পরিস্থিতির মধ্যেও প্রয়োজনীয় খাদ্য আমদানি অব্যাহত রেখেছে খুচরা বিক্রেতারা শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীপুরে বনের জায়গা দখল করে দালান নির্মাণ

রিপোর্টারের নাম / ৩৩১ টাইম ভিউ
আপডেট : বুধবার, অক্টোবর ২৫, ২০২৩, ৮:৫০ অপরাহ্ণ

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি:

 

গাজীপুরের শ্রীপুরে বনের জায়গা দখল করে দালান নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কাওরাইদ বলদীঘাট বিটের অধিনে থাকা আরএস ২৬০৯ দাগে যোগিসীট জুতার কারখানার সামনে নতুন দালান তৈরি করা হচ্ছে বলে জানা যায়। ২৫ অক্টোবর বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, স্থানীয় রুহুল আমীনের ছেলে আসিক মিয়া বনের জায়গা দখল করে একটি দালান নির্মাণ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, আসিক মিয়া বিট কর্মকর্তাদের চোখ ফাকি দিয়ে দালান নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে। যদিও বলদীঘাট বিটকর্মকর্তারা নির্মাণ কাজে বাধা এবং নিষেধাজ্ঞা জারি করে কিন্তু আসিক মিয়া বিট কর্মকর্তাদের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে তাদেরকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। আসিক মিয়ার সাথে মুটো ফোনে ঘর নির্মাণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি আমার জায়গায় ঘর নির্মাণ করছি যদি আপনারা কিছু করতে পারেন তাহলে করেন গিয়ে।

 

বলদীঘাট বিট অফিসার মোঃ সাহাদাৎ গাজী বলেন, যোগিরসীট জুতার কারখানার সামনে নতুন ঘর নির্মাণের খবর জানতে পেয়ে আমরা ঐখানে গিয়ে ঘর নির্মাণের কাজে বাধা এবং নিষেধ দিয়েছি। বাধা না মানলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর