শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উচ্চ শিক্ষায় জ্ঞানচর্চার বর্তমান বাস্তবতা: প্রফেসর ড. মো: আবু তালেব  কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর  স্বামীর গচ্ছিত টাকা ফেরত দিতে কিডনি বিক্রির আকুতি, পাশে দাঁড়ালেন ডাঃ মোতাসিম বিল্লাহ আলম  স্লিম কমিউনিটির উদ্যোগে গাজীপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত মোংলা-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় ১৪জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন গাজীপুর মহাসড়কের দুই পাশের বর্জ্য সরিয়ে সৌন্দর্যবর্ধনের আওতায় আনা হবে মোংলায় শহীদ জিয়া স্মৃতি সংঘের ইফতার ও দোয়া মাহফিল গাজীপুরে এতিম শিশুদের সাথে বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের ইফতার ও নৈশভোজ শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানালেন মেম্বার পদপ্রার্থী মনিরুল ইসলাম মাদবর ভিজিএফের তালিকা প্রনয়নে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

শ্রীপুরে বন্ধ নোমান টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড; সংবাদ সংগ্রহে বাধা, ম্যানেজারের নীরবতা

আশিকুর রহমান সবুজ (শ্রীপুর) গাজীপুর / ৪৯ টাইম ভিউ
আপডেট : বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬, ৭:১১ অপরাহ্ণ

আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর)

‎গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকায় অবস্থিত ‘নোমান টেক্সটাইল মিলস লিমিটেড’ নামক একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কারখানাটি গতকাল থেকে বন্ধ থাকা অবস্থায় এই আগুনের সূত্রপাত হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ (বুধবার) দুপুরে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

‎স্থানীয় প্রত্যক্ষদর্শী ও কারখানা থেকে বেরিয়ে আসা ব্যক্তিদের সাথে কথা বলে জানা গেছে, হঠাতই কারখানার ভেতর থেকে আগুনের লেলিহান শিখা ও বিশাল ধোঁয়া বের হতে দেখা যায়। দ্রুত খবর দেওয়া হলে ফায়ার সার্ভিস ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়দের সহায়তায় দীর্ঘ প্রচেষ্টার পর আগুন বর্তমানে কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে।

‎তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানতে চাইলে সাংবাদিকদের সাথে অসহযোগিতামূলক আচরণ করে কারখানা কর্তৃপক্ষ। সংবাদ সংগ্রহের জন্য গণমাধ্যম কর্মীরা কারখানার ভেতরে প্রবেশ করতে চাইলে দায়িত্বরত নিরাপত্তা কর্মীরা তাদের বাধা দেন। নিরাপত্তা কর্মীরা জানান, “উপরমহলের অনুমতি ছাড়া সাংবাদিকদের ভেতরে প্রবেশের কোনো সুযোগ নেই।”

‎ঘটনার বিষয়ে বক্তব্য জানতে ফ্যাক্টরি ম্যানেজার মাহফুজ সাহেবের ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

‎কারখানাটি গতকাল থেকে বন্ধ থাকার পরও কীভাবে ভেতরে এই ভয়াবহ আগুনের সূত্রপাত হলো, তা নিয়ে স্থানীয় এলাকাবাসীর মধ্যে নানা রহস্যের সৃষ্টি হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং আগুন পুরোপুরি নির্বাপণে কাজ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর