বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ফেসবুকে অপপ্রচারের শিকার বিএনপি প্রার্থী-জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শ্রীপুরে বন্ধ নোমান টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড; সংবাদ সংগ্রহে বাধা, ম্যানেজারের নীরবতা সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন লালমনিরহাট -২ আসনে বিজয়ের মালা আসতে পারে স্বতন্ত্র প্রার্থী জনাব মমতাজ আলী শান্তর কাছে রংপুর—৪ (কাউনিয়া—পীরগাছা) জাপা—এনসিপি মুখোমুখি পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী বগুড়ার শেরপুরে সরকারি হাসপাতালে ৩ বছরের শিশুসহ দম্পতিকে মারধর ! শেরপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করলেন ভুক্তভোগী  রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬: গাজীপুর সিটি করপোরেশনে ৪০০ ভোটকেন্দ্রে পরিচ্ছন্নতা ও নিরাপত্তা জোরদার, ২৭১ কেন্দ্রে সিসি ক্যামেরা

শ্রীপুরে বহেরারচালা নতুন বাজারে ভয়াবহ আগুন, ব্যবসায়ী ও ভাড়াটিয়াদের ব্যাপক ক্ষয়ক্ষতি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি / ৫৯ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, জানুয়ারি ৮, ২০২৬, ১:৫৯ অপরাহ্ণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

 

গাজীপুরের শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মার্কেটের চারটি দোকান ও একটি বসতবাড়ির পাঁচটি কক্ষ সম্পূর্ণ পুড়ে গেছে।

বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার বহেরারচালা নতুন বাজারের উত্তর পাশে গিয়াস উদ্দীন মাঝির মালিকানাধীন বসতঘর ও দোকানগুলোতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ক্ষতিগ্রস্ত বসতঘরের কক্ষগুলোতে মূলত পোশাক কারখানার শ্রমিকরা ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। আগুনে তাদের আসবাবপত্র, কাপড়চোপড় ও প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যাওয়ায় পরিবারগুলো চরম বিপাকে পড়েছে।

দোকানিরা জানান, আগুন লাগার পর কোনো কিছুই উদ্ধার করার সুযোগ পাননি। তাদের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা আইপিএস থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।বাড়ির মালিক বলেন,“হঠাৎ আগুন লাগার খবর পেয়ে ছুটে এসে দেখি সবকিছু পুড়ে শেষ। আমার অনেক ক্ষতি হয়েছে। ভাড়াটিয়াদেরও সব জিনিস নষ্ট হয়ে গেছে।”

শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. নুরুল করিম বলেন,“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নির্ধারণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর