শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার নির্বাহী সদস্য মোঃ নুরুজ্জামানকে সংবর্ধনা সাদুল্লাপুরে অপহরণ মামলায় প্রধান আসামি গ্রেফতার, তরুণী উদ্ধার  কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি জাহিদুল ইসলামের মতবিনিময়  গাকৃবিতে খাদ্য নিরাপত্তায় আন্তর্জাতিক সম্মেলনের সফল সমাপ্তি বাউবির বিএড ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত – পরিদর্শন করলেন উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল  গাজীপুরের শ্রীপুরে মায়ের ওপর নির্যাতন: মাদকাসক্ত যুবককে মাটিতে পুঁতে শাস্তি দিল এলাকাবাসী  ভেড়ামারা অস্থায়ী কার্যালয় থেকে দৈনিক লালন কণ্ঠ পত্রিকা ও জাতীয় সাপ্তাহিক অন্ধকার জগৎ পত্রিকার কার্ড বিতরণ  নিবন্ধন পেল ‘বাংলা এফএম’ হাদির ওপর হামলার প্রতিবাদে শ্রীপুরে যুবদলের মিছিল ও সমাবেশ

শ্রীপুরে, বাজারে জুট গুদাম ও লেপ-তোশকের কারখানায় আগুন

রিপোর্টারের নাম / ১২৪ টাইম ভিউ
আপডেট : শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪, ১০:০৫ অপরাহ্ণ

শেখ মোঃ হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক।

 

 

গাজীপুরের, শ্রীপুর বাজারের আক্তারুজ্জামান দুলু খানের মার্কেটে, একটি জুট গুদাম ও লেপ-তোশকের কারখানা’য় আগুন অগ্নিকাণ্ড।

 

(৭’ই ডিসেম্বর ২০২৪) শনিবার সন্ধা ০৬:টা ১৫:ঘটিকার সময় এ অগ্নিকাণ্ড ঘটে।

 

আগুনে গুদাম ও কারখানা’র বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়া’র সার্ভিসের দুইটি ইউনিট।

 

স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, হঠাৎ করে ৬:টার কিছু সময় পর পরই গুদাম ও লেপ-তোশকের কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুন পাশের জুটের গুদামে আগুন ছড়িয়ে তীব্রতা বাড়তে থাকে। সঙ্গে সঙ্গে আশপাশের শতশত লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

 

ভুক্তভোগী লেপ-তোশক কারখানা’র মালিক সোহরাব হোসেন বলেন, আমার দোকানের সব মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দেরিতে পৌঁছানোর কারণে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে।

 

জুট গুদামের মালিক জাকির হোসেন বলেন, আমার গুদামে প্রচুর পরিমাণ মালামাল ছিল। মুহূর্তেই সব পুড়ে ছাই হয়ে গেছে। কোথায় থেকে কীভাবে আগুন লাগল বলতে পারব না।

 

শ্রীপুর ফায়া’র সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মোঃ হুমায়ুন কবির বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা রওনা হলেও রাস্তায় তীব্র যানজটের কারণে একটু সময় লাগছে ঘটনাস্থলে পৌঁছাতে। এখানে ফায়া’র সার্ভিসের গাফিলতি নেই। এখন আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর