শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে জনচলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী উপজেলা  প্রেসক্লাব,গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার কোনাবাড়ীতে বাসাবাড়ি ও সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপে আগুন শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা জাহাঙ্গীর গ্রেপ্তার: এলাকায় মিষ্টি বিতরণ কোনাবাড়ীতে আবাসিক হোটেলে অভিযান নারী পুরুষসহ আটক-৭  গাজীপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে অস্ত্রসহ একাধিক অপরাধী গ্রেপ্তার ভেড়ামারা থেকে হারিয়ে যাচ্ছে নানা প্রজাতির পাখি কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক চট্টগ্রামে ধর্ম উজ্জ্বল ঐক্য পরিষদের ৩য় বার্ষিকী ও মহতি পুণ্যানুষ্ঠান সম্পন্ন

শ্রীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ও বন্যার্তদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত 

রিপোর্টারের নাম / ৯৪ টাইম ভিউ
আপডেট : সোমবার, সেপ্টেম্বর ২, ২০২৪, ৯:৪৯ অপরাহ্ণ

এস এম জহিরুল ইসলাম,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ

 

গাজীপুরের শ্রীপুরে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বন্যার্তদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পহেলা সেপ্টেম্বর রোববার রাত ৯টায় শ্রীপুর পৌর এলাকার ৬নং ওয়ার্ড উজিলাব গ্রামের ন্যাশনাল পোল্ট্রি মোড়ে আলোচনা অনুষ্ঠিত হয়। তেলিহাটি ইউনিয়ন যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি আহাম্মদ আলী মাষ্টারের সভাপতিত্বে গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মফিজুল হক, পৌর ৬নং ওয়ার্ড বিএনপির প্রবীণ সদস্য কামাল সরকার, সদস্য রফিকুল ইসলাম আকন্দ, শহীদ সরকার প্রমুখ।

এসময় বক্তারা,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মজীবন নিয়ে স্মৃতিচারণ করেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা করেন। এছাড়াও দেশের বন্যার্তদের জন্য দোয়া ও ছাত্রআন্দোলনে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ জুনাঈদ হোসেন ফুলপুরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ছাত্রনেতা শোয়েব,ছাত্রদল নেতা সাজিদ সরকার,সুমন, জিহাদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর