শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পযর্ন্ত শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমা মডেল একাডেমি মাঠে শ্রীপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পে সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।
গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ- সভাপতি,গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডাঃ মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সবুজ, গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ আব্দুল রাজ্জাক, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ ফরিদা জাহান স্বপ্না, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মুশিউর রহমান টিটু, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা জহিরুল ইসলাম কাজল সহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ফ্রি মেডিকেল ক্যাম্পে তিনজন চিকিৎসক সেবা প্রদান করেন। চিকিৎসা গ্রহণ শেষে হতদরিদ্র মানুষরা বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।