শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উচ্চ শিক্ষায় জ্ঞানচর্চার বর্তমান বাস্তবতা: প্রফেসর ড. মো: আবু তালেব  কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর  স্বামীর গচ্ছিত টাকা ফেরত দিতে কিডনি বিক্রির আকুতি, পাশে দাঁড়ালেন ডাঃ মোতাসিম বিল্লাহ আলম  স্লিম কমিউনিটির উদ্যোগে গাজীপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত মোংলা-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় ১৪জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন গাজীপুর মহাসড়কের দুই পাশের বর্জ্য সরিয়ে সৌন্দর্যবর্ধনের আওতায় আনা হবে মোংলায় শহীদ জিয়া স্মৃতি সংঘের ইফতার ও দোয়া মাহফিল গাজীপুরে এতিম শিশুদের সাথে বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের ইফতার ও নৈশভোজ শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানালেন মেম্বার পদপ্রার্থী মনিরুল ইসলাম মাদবর ভিজিএফের তালিকা প্রনয়নে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

শ্রীপুরে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে গ্রাম বৈঠক ও লিফলেট বিতরণ

গাজীপুর প্রতিনিধি / ১৮২ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫, ৮:২০ অপরাহ্ণ

গাজীপুর প্রতিনিধি 

 

গাজীপুরের শ্রীপুরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্তি” কর্মসূচির অংশ হিসেবে গ্রাম বৈঠক ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের হাসিখালি বাজারে গ্রাম বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় ভেরামতলী বাজারে “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা” বিষয়ক লিফলেট বিতরণ করা হয়।

 

গ্রাম বৈঠক ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ডাঃ মোঃ শফিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ আব্দুল রাজ্জাক, উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা জহিরুল আলম কাজলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

 

প্রধান অতিথি ডাঃ মোঃ শফিকুল ইসলাম বলেন দেশের মানুষ আজ পরিবর্তন চায়। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সেই পরিবর্তনের পথ দেখাচ্ছে। রাষ্ট্রকাঠামো মেরামতের এই ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে আইনের শাসন, জবাবদিহিতা ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর