শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় একজন নিহত গাউসিয়া কমিটি সারজাহ শাখার নবগঠিত পরিষদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘প্রেমের দহন’ নাটকে আপন চৌধুরী গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত শ্রীপুরে জনচলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী উপজেলা  প্রেসক্লাব,গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার কোনাবাড়ীতে বাসাবাড়ি ও সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপে আগুন শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা জাহাঙ্গীর গ্রেপ্তার: এলাকায় মিষ্টি বিতরণ

শ্রীপুরে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি / ৪৯ টাইম ভিউ
আপডেট : সোমবার, সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১০:৩৫ অপরাহ্ণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি 

 

গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শ্রীপুর পৌর শাখার ৪নং ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভাংনাহাটি পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার-এর সভাপতিত্বে, সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডাঃ এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু।

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, শ্রীপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আহসান কবির, শ্রীপুর পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি আবুল মনসুর মন্ডল, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আফাজ উদ্দিন মোল্লা, সাফায়েত হোসেন আকন্দ সহ প্রমুখ।

 

বক্তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান এবং আগামী দিনে বিএনপিকে শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর