সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
খুলনার কপিলমুনিতে আরব আমিরাত সরকারের ত্রাণ ও কম্বল বিতরণ গাজীপুর-৩ আসনে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বৈধ ঘোষণা রংপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৬৮ লিটার চোলাই মদ জব্দ গ্রেফতার-১ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি আয়োজিত হলো নারী নেতৃত্ব ও ক্ষমতায়ন বিষয়ে সংলাপ রোজার আগে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে ভোক্তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে সোনাতলায়, মাত্র ৫০ দিনে কুরআনের হাফেজ হলো ১০ বছরের আব্দুর রহমান সংস্কার চান তাহলে উত্তরটা “হ্যাঁ” বলতে হবে: রিজওয়ানা হাসান শ্রীপুরে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের যাত্রা বিরতি ও টিকিট বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন গাজীপুর-৩ আসনে জোটের প্রার্থী নিয়ে তৃণমূলে ক্ষোভ, আলোচনায় ‘বহিরাগত’ ইস্যু

শ্রীপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ জনি হাসান, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি / ৪৪ টাইম ভিউ
আপডেট : বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫, ৫:৪৯ অপরাহ্ণ

মো: জনি হাসান, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

 

গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় শ্রীপুর পৌর বিএনপির উদ্যোগে একটি আনন্দ র‍্যালি বের করা হয়, যা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে। পরে মাওনা উড়াল সেতুর নিচে আলোচনা সভার আয়োজন করা হয়।

 

সভায় সভাপতিত্ব করেন শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব মো. বিল্লাল হোসেন বেপারী।

 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। এছাড়াও বক্তব্য দেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, আহসান কবিরসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

 

র‍্যালি ও সমাবেশে পৌর বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের পাশাপাশি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শিক্ষক, আলেম-ওলামা ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর