বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

শ্রীপুরে বিএনপি নেতা রাসেল মোড়ল কে প্রাথমিক পদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার

রিপোর্টারের নাম / ১০৯ টাইম ভিউ
আপডেট : শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪, ৭:২৪ অপরাহ্ণ

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার:

 

 

গাজীপুরের শ্রীপুরে এক বিএনপি নেতাকে দলের প্রাথমিক পদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির ও সাধারণ সম্পাদক মো. আক্তারুল আলমের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

 

বহিষ্কৃত বিএনপি নেতার নাম মো. রাসেল মোড়ল (৩৫)। তিনি উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামের বাসিন্দা এবং বরমী ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

 

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আক্তারুল আলম এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের বিদায়ের পরপরই বহিষ্কৃত বিএনপির নেতা রাসেল মোড়ল দলের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে ব্যাপকভাবে জড়িয়ে পড়েন। এ বিষয়ে বিএনপির নেতা-কর্মীদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি তাঁর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পায়। এরই আলোকে তাঁকে দলের সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর