বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সংরক্ষিত নারী আসনে আলোচনায় আছেন নাসিমা আক্তার ( শিমু )  ব্রিতে কর্মজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কয়রায় আগুনে পুড়ে গেছে প্রতিবন্ধি আছিয়ার বসতবাড়ি সহ সহায় সম্পদ  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ মোংলায় লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় ৭ দোকানীকে ৩১ হাজার টাকা জরিমানা  ভেড়ামারায় সিএনজি–কাঁকড়া ট্রলি সংঘর্ষে নিহত ১ ভেড়ামারা উপজেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং, জরিমানা আদায় বন্যপ্রাণী রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণে পরিবেশ প্রতিমন্ত্রীর কাছে ধরা’র স্মারকলিপি  রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত আইটিইউ-এর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে

শ্রীপুরে বিএনপি নেতা শাহজাহান চঞ্চলের মৃত্যুবার্ষিকী পালিত 

রিপোর্টারের নাম / ১৮৩ টাইম ভিউ
আপডেট : রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪, ১০:৫০ অপরাহ্ণ

গাজীপুর প্রতিনিধি:

 

গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রয়াত শাহজাহান চঞ্চল এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

২২ সেপ্টেম্বর ২০২৪ইং রবিবার বেলা বারোটার দিকে চন্নাপাড়া এমদাদুল উলুম মাদ্রাসা চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শ্রীপুর পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক প্রয়াত শাহজাহান চঞ্চলের ছোট ভাই এনামুল হক খোকন এর সভাপতিত্বে ৭নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আশরাফ আলী নিজাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন বেপারী।

 

প্রধান অতিথি স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পরেন। তিনি বলেন, প্রয়াত শাহজাহান চঞ্চলের সাথে আমার নিবিড় সম্পর্ক ছিল। আজ এই দিনে উনাকে আমাদের অনেক বেশি প্রয়োজন ছিল। আজকে অনেক বেশি মনে পরছে। তিনি আজ বেঁচে থাকলে রাজনৈতিক, সামাজিক, পারিবারিক ও ব্যবসায়িক কর্মকান্ড হয়তোবা আমাদের জন্য আরো সহজ হতো। আজ বিএনপি পরিবারে তার অভাব অপূরণীয়। তার আদর্শ বুকে লালন করে, ভালো গুণগুলো স্মৃতিচারণ করবো।

 

প্রয়াত শাহজাহান চঞ্চলের বড় ছেলে গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক সদস্য এস এম পলাশ চঞ্চল এর সার্বিক তত্ত্বাবধানে স্মরণ সভায় উপস্থিত ছিলেন, শ্রীপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক শাহজাহান সজল, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নছ মিয়া প্রধান, ৭নং ওয়াড বিএনপির সহ-সভাপতি মোজাম্মেল হক রতন সাংগঠনিক সম্পাদক শফিকুল, জেলা ছাএদল নেতা লিটন নওশাত মোস্তাক, যুবদল নেতা নাজমুল হক সুমন, বিএনপি নেতা জহিরুল ইসলাম প্রিন্স, ছাএদল নেতা ওয়াসিম আকরাম, সাখাওয়াত খন্দকার, শাহাদাত হোসেন পাপ্পু, শ্রমিক নেতা আমিনুল বিএনপি নেতা জাহাঙ্গীর খিজির বেপারী, ছাএনেতা সৌরভ বেপারী আজমাইন হোসেন অনিক রায়হান আলম বেপারী রাজীব বেপারী পাপপু বেপারী সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃনদ।

এছাড়াও চন্নাপাড়া এমদাদুল উলুম মাদ্রাসার ছাত্র শিক্ষক বৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে প্রয়াত শাহজাহান চঞ্চলের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর