শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরে শ্রীপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর–৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষে গিলার চালা কেন্দ্র কমিটি উদ্যোগে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় পৌরসভার গড়গড়িয়া মাস্টার বাড়ি বাজারের গিলার চালা ঈদগাহ মাঠে এই পথসভা অনুষ্ঠিত হয়।
শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার কবিবের সভাপতিত্বে শ্রীপুর পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, যুগ্ম আহ্বায়ক এডভোকেট আহসান কবির, আহ্বায়ক কমিটির সদস্য আবুল হোসেন প্রধান, বিল্লাল হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুনসুর আহমেদ, গাজীপুর জেলা শ্রমিক দলের সদস্য সচিব আবুল কালাম প্রধান,
শ্রীপুর পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম মিলন সদস্য সচিব শ্যামল ভূইঁয়া,শ্রীপুর পৌর ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার খান গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক সদস্য মোঃ মজিবুর রহমান কাজী গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক সদস্য শাহজাহান মিয়া সহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
পথসভা শেষে বাজারসহ আশপাশের এলাকায় লিফলেট বিতরণ করেন এবং সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন নেতাকর্মীরা।