মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাজীপুরে ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম গাজীপুর সিটিতে ৪২ কোটি টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন রাজশাহীতে ১০ নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার বিতরণ  বিল্লাল হোসেন বেপারী পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম-ভরণ-পোষণ নিয়ে চিন্তায় পড়েছেন অসচ্ছল বাবা-মা ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত আগামীর পৌরসভা নির্বাচনে প্রার্থী মফিজুর রহমান সজন: বেনাপোলে পরিবর্তনের নতুন সূর্যোদয় ভেড়ামারায় উদ্দীপন এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি শব্দ দূষণের অপরাধে কুড়িগ্রামে ৭ চালকের জরিমানা

শ্রীপুরে বিএনপি প্রার্থীর পক্ষে যুবদলের গণসংযোগ

গাজীপুর সংবাদদাতা / ৪৩ টাইম ভিউ
আপডেট : রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬, ৬:২৯ অপরাহ্ণ

গাজীপুর সংবাদদাতা 

 

গাজীপুরের শ্রীপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর–৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষে শ্রীপুর পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধানের নির্দেশনায় ভোট চেয়ে গণসংযোগ করেছেন শ্রীপুর পৌর যুবদল নেতা রাসেল শেখ। রবিবার সকালে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় যুবদলের নেতাকর্মীরা সাধারণ ভোটারদের হাতে লিফলেট বিতরণ করেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন।

 

গণসংযোগকালে যুবদল নেতা রাসেল শেখ বলেন, “অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা। তাকে সংসদে পাঠাতে পারলে গাজীপুর–৩ আসনের মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত হবে।”তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ে বিএনপির এই প্রার্থীর কোনো বিকল্প নেই। এসময় উপস্থিত ছিলেন, যুবদল নেতা শাহীন প্রধান, রাসেল মন্ডল, জাহিদ হাসান সহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর