মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে যুবককে পুড়িয়ে হত্যা: রহস্য উদঘাটন, গ্রেফতার ৬ ভেড়ামারায় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   জুলাই যোদ্ধা ও অসহায় পরিবারের পাশে দাঁড়ালো গাজীপুর সিটি কর্পোরেশন  এতিম ও অসহায় শিশুদের জন্য খাদ্যসামগ্রী বিতরণ অভয়নগরে সরকারি স্লাব লুটের অভিযোগ বিএনপি নেতা পিয়ার আলীর বিরুদ্ধে খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর  শ্রীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডবাসীকে মেহেদী হাসান সরকারের অগ্রিম ঈদের শুভেচ্ছা কয়রায় সড়ক নির্মানের বিষয়ে মিথ্যা তথ্য প্রদান করে হয়রানীর অভিযোগ  ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক: শ্রীপুর পৌরবাসীর প্রতি বিএনপি নেতা বিল্লাল হোসেন বেপারীর শুভেচ্ছা

শ্রীপুরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আগুন, পুড়ে গেছে আসবাবপত্র 

রিপোর্টারের নাম / ২৬৬ টাইম ভিউ
আপডেট : রবিবার, নভেম্বর ১৯, ২০২৩, ২:৫৬ অপরাহ্ণ

শামীম আল মামুন স্টাফ রিপোর্টার :

 

 

গাজীপুরের শ্রীপুরের গিলাশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাতে এই আগুন দেওয়ার ঘটনা ঘটে। তাতে পুড়ে গেছে বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষের বেঞ্চ, বৈদ্যুতিক পাখা ও জানালা। বিদ্যালয় পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেছেন, বিষয়টি নাশকতা কিনা তা ক্ষতিয়ে দেখবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

 

বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল কাদির বলেন, উপজেলার গিলাশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই শ্রেণিকক্ষে প্রথম শিফটে দ্বিতীয় শ্রেণির ৩২ জন ও পঞ্চম শ্রেণির ৩৫ জন শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম চলে। গতকাল শনিবার রাতে কে বা কারা শ্রেণিকক্ষে আগুন ধরিয়ে দেয়।

 

 

গিলাশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুদুল করিম বলেন, ‘আমি সকালে নামাজ পড়ে কোরআন পড়ছিলাম। এ সময় স্থানীয় একজন আমাকে ফোন করে জানায় বিদ্যালয়ে আগুন জ্বলছে। তখন আমি দ্রুত সেখানে ছুটে গিয়ে দেখি, স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করছে। পরে শিক্ষা অফিসে গিয়ে তাদের সঙ্গে পরামর্শ করে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করি।’

 

শ্রীপুর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. হারুন অর রশিদ বলেন, ‘সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে বিষয়টি অবহিত করেছেন। এরপর বিদ্যালয়ে গিয়ে ক্ষতিগ্রস্ত তালিকা তৈরি করি। আগুনে বিদ্যালয়ের অন্তত দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।

 

এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে বিদ্যালয়ের পুড়ে যাওয়া আসবাবপত্র সংস্কার করে পাঠদান নিশ্চিত করা হবে। বিষয়টি নাশকতা কিনা তা ক্ষতিয়ে দেখা হবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর