শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ অনেকে ভূয়া ব্যালট ও সিল নিয়ে ভিতরে ঢুকতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে – লায়ন ফরিদ গাজীপুর-৫ ,কালীগঞ্জে ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামীর প্রার্থীর ইশতেহার ঘোষণা ঊর্ধ্বমুখী দেশের নিত্যপণ্যের বাজার! পিছিয়ে নেই ফলের দামও দেশ পরিচালনায় অভিজ্ঞতা প্রয়োজন যা কেবল বিএনপি’র আছে -মোয়াজ্জেম হোসেন আলাল  দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ আরিফুর রহমানের বিদায় সংবর্ধনা ইউজিসির HEAT প্রকল্পে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ভেড়ামারার রায়টায় বিএনপি প্রার্থী ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরীর পথসভা অনুষ্ঠিত পারবো না দিতে ধোকা  গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় বিএনপির গণমিছিল অনুষ্ঠিত 

শ্রীপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, থানায় অভিযোগ

আশিকুর রহমান সবুজ (শ্রীপুর) গাজীপুর / ৩০ টাইম ভিউ
আপডেট : সোমবার, জানুয়ারি ১৯, ২০২৬, ৫:১৬ অপরাহ্ণ

আশিকুর রহমান সবুজ, (শ্রীপুর)গাজীপুর প্রতিনিধি

 

শ্রীপুর (গাজীপুর): গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক ও প্রতারণা করে অন্যত্র বিয়ে করার অভিযোগে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন এক তরুণী। সোমবার (১৯ জানুয়ারি) সকাল থেকে উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর (খলারটেক) গ্রামে অভিযুক্ত রাকিবের বাড়িতে ওই তরুণী অবস্থান নেন।

 

এই ঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগী তরুণীর বাবা মোঃ মাইন উদ্দিন বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণী এবং অভিযুক্ত রাকিব স্থানীয় একটি কারখানায় একসঙ্গে কাজ করার সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ভুক্তভোগীর দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রাকিব তার সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করেন। কিন্তু সম্প্রতি রাকিব তাকে বিয়ে না করে অন্যত্র বিয়ে করেন। এই খবর জানতে পেরে গত রবিবার সকাল থেকেই বিয়ের দাবিতে রাকিবের বাড়িতে অবস্থান শুরু করেন ওই তরুণী।

 

ভুক্তভোগী তরুণী জানান, রাকিব বিয়ের কথা বলে তার সাথে মেলামেশা করে এখন প্রতারণা করছে। অধিকার আদায় না হওয়া পর্যন্ত তিনি এই বাড়ি ছাড়বেন না বলেও জানান।

তরুণীর বাবা মোঃ মাইন উদ্দিন বলেন, “বিবাদী আমার মেয়ের জীবন ও মান-সম্মান নষ্ট করেছে। আমরা বিষয়টি নিয়ে রাকিবের পরিবারের সাথে কথা বললেও তারা কোনো সমাধান দেয়নি, উল্টো এখন আমার মেয়েকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। আমি আইনের কাছে সঠিক বিচার চাই।”

 

এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত রাকিব পলাতক থাকলেও এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর