শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে জনসচেতনতামূলক প্রচারণা ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কালীগঞ্জে মতবিনিময় সভা ঝালকাঠিতে গনভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত আন্দোলন বাজার পত্রিকায় নিউজ হওয়ায় ভেড়ামারা উপজেলা প্রশাসন নড়ে চড়ে বসেছে ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বগুড়ার শেরপুরে অটোভ্যান চালকের হাত-পা বেঁধে গাড়ি ছিনতাই ঝালকাঠির নবগ্রাম বাজারে বসত ঘরে আগুন, অগ্নি দগ্ধ শিশু শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার ৭ ধান গবেষণার ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫” উদ্বোধন গণভোটের সিদ্ধান্ত দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে, জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি: জিসিসি প্রশাসক

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার / ৭২ টাইম ভিউ
আপডেট : বুধবার, ডিসেম্বর ১০, ২০২৫, ৮:০৫ অপরাহ্ণ

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার

 

গাজীপুরের শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা, আইনজীবি, শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান করেছেন।এটি অনুষ্ঠিত হয় বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় শ্রীপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে।

 

 

গাজীপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ এসএম রফিকুল ইসলাম বাচ্চুর হাতে ফুল তুলে যোগদান করেন তারা।যোগদানকারী মুক্তিযোদ্ধাদের মধ্যে ছিলেন: হাজী আফতাব উদ্দিন, মো: আলাউদ্দিন, আফাজ উদ্দিন সরকার, কফিল উদ্দিন, মফিজ উদ্দিন আহমেদ, হাবিবুর রহমান, আমিনুল হক। এছাড়া বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন সরকার এবং শ্রীপুর সরকারি কলেজের সেলিম মোল্লা, অধ্যাপক আব্দুল হান্নান সহ অন্যান্য ব্যক্তিরাও যোগদান করেন।

 

যোগদান অনুষ্ঠানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।

 

শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক মোঃ হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন: শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আব্দুল মোতালেব, সদস্য সচিব খায়রুল কবির মন্ডল আজাদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট আহসান কবির, মাহফুল হাসান হান্নান, আবুল প্রধান, সাইফুল হক মোল্লা, সাফায়েত হোসেন আকন্দ, বিল্লাল হোসেন, খোকন প্রদান, টিপু সুলতান, রেজাউল করিম খোকন প্রমুখ।

 

উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নতুন সদস্যদের স্বাগত জানান এবং দলীয় কার্যক্রমে তাদের সক্রিয় অংশগ্রহণের জন্য আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর