বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ফেসবুকে অপপ্রচারের শিকার বিএনপি প্রার্থী-জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শ্রীপুরে বন্ধ নোমান টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড; সংবাদ সংগ্রহে বাধা, ম্যানেজারের নীরবতা সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন লালমনিরহাট -২ আসনে বিজয়ের মালা আসতে পারে স্বতন্ত্র প্রার্থী জনাব মমতাজ আলী শান্তর কাছে রংপুর—৪ (কাউনিয়া—পীরগাছা) জাপা—এনসিপি মুখোমুখি পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী বগুড়ার শেরপুরে সরকারি হাসপাতালে ৩ বছরের শিশুসহ দম্পতিকে মারধর ! শেরপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করলেন ভুক্তভোগী  রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬: গাজীপুর সিটি করপোরেশনে ৪০০ ভোটকেন্দ্রে পরিচ্ছন্নতা ও নিরাপত্তা জোরদার, ২৭১ কেন্দ্রে সিসি ক্যামেরা

শ্রীপুরে বেলতলী গ্ৰামে অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডাকাতি

রিপোর্টারের নাম / ৩৭৩ টাইম ভিউ
আপডেট : রবিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৩, ১০:৪৭ পূর্বাহ্ণ
Exif_JPEG_420

শামীম আল মামুন স্টাফ রিপোর্টার :

 

 

গাজীপুরের শ্রীপুরে অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (এডিশনাল ডিআইজি) আব্দুল জলিলের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় দেশীয় অস্ত্রের মুখে তাঁর বাবাকে জিম্মি করে ঘরে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাতেরা। গতকাল শনিবার রাত দেরটার দিকে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বেলতলী গ্রামে এ ঘটনা ঘটে। আবদুল জলিল অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (এডিশনাল ডিআইজি) হিসেবে সিলেটে কর্মরত আছেন। এসময় অতিরিক্ত ডিআইজির ব্যবহৃত পুলিশের ইউনিফর্মও নিয়ে যাওয়ার অভিযোগ করেন তাঁর বাবা আব্দুল বাতেন।

 

অতিরিক্ত ডিআইজির বাবা আব্দুল বাতেন বলেন, গতরাত ১টার দিকে ৫/৬জন লোক থানা থেকে এসেছেন বলে ডাক দেন। পরে ঘরে ঢুকে তাদের হাতে থাকা দেশিয় অস্ত্রের ভয় দেখিয়ে নগদ ১লাখ ১০ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণ ও পুলিশের ইউনিফর্ম নিয়ে যায়। এ ঘটনার পর পুরো গ্রামে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামানসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে।

 

স্থানীয়রা বলেন, আমাদের এলাকায় প্রায়ই ডাকাতির ঘটনা ঘটে এবার পুলিশের একজন উর্ধতন কর্মকর্তার বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটলো। পুলিশের তৎপরতা বৃদ্ধির পাশাপাশি ডাকাতদের গ্রেফতার করে আইনের আশ্রয়ে নেয়ার দাবিও জানান তারা। এছাড়াও একই রাতে পাশের ইন্দ্রবপুর গ্রামের আরেকটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ নিয়ে সপ্তাহে চারটি ডাকাতির ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান বলেন, ঘটনার পরপরই স্যার (অতিরিক্ত ডিআইজি) আমাকে জানালে সঙ্গে সঙ্গেই ফোর্স পাঠিয়েছি। আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুস্কৃতিকারীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর