সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বগুড়ার শেরপুরে দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহত, পৃথক দুর্ঘটনায় গুরুতর আহত ২   একুশের চেতনা ছড়িয়ে দিতে অপোর ‘২১-এর চেতনায় ২১ টাকায় ফোন’ ক্যাম্পেইন চালু ভেড়ামারায় দোকানে ভাঙরচুর, লুটপাট ও মিথ্যা মামলা করার দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন  রংপুর ৩, ৪ ও ৬ আসনের পরাজিত বিএনপির প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে ডিসি অফিস ঘেরাও ভোট গননার দাবিতে শ্রীপুরের রাজনীতিতে আস্থার নাম: বিল্লাল হোসেন বেপারী কাশিমপুরে নির্মানের পরে ধসে পড়ল প্রায় ৩০ মিটার সড়ক দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ

শ্রীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শান্তি  মিছিল ও পথসভা অনুষ্ঠিত 

রিপোর্টারের নাম / ১৯৯ টাইম ভিউ
আপডেট : শনিবার, আগস্ট ১০, ২০২৪, ১০:৫২ অপরাহ্ণ

মোজাম্মেল সরকার বিশেষ প্রতিনিধিঃ

 

 

 

গাজীপুরের শ্রীপুর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যোদ্ধা সাজ্জাদ খান অর্পব এর উদ্যোগে শান্তি মিশিল ও পথ সভা অনুষ্ঠিত হয়।

 

 

১০আগষ্ট শনিবার বিকেল ৫ঘটিকা উক্ত শান্তি মিশিল অনুষ্ঠিত হয়। উপজেলার তেলিহাটী ইউনিয়নের বিবিএস ক্যাবসল্ থেকে শুরু করে তেলিহাটীর মোড়ে শান্তি মিশিল শেষে পথ সভা অনুষ্ঠিত হয়।

 

 

তেলিহাটীর মোড়ে পথ সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শ্রীপুর উপজেলার শাখার সহ যোদ্ধা সাজ্জাদ খান অর্ণব, গোলাম মোস্তফা (অব:)সরকারি কর্মকর্তা তোলা উন্নয়ন বোর্ড কৃষি মন্ত্রণালয়। মো:শাহাবুদ্দিন তোতা,সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, তেলিহাটী ইউনিয়ন বিএনপি।আরও বক্তব্য রাখেন, আল মামুন আহসান, সহকারী শিক্ষক বড় বাড়ি মাদ্রাসা।

 

 

 

উক্ত পথ সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ যোদ্ধা সাজ্জাদ খান অর্ণব বলেন,স্বৈরাচারী আওয়ামী লীগের ১৬বছর অপক্ষমতার অবসান ঘটিয়েছে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র ও জনতা।এই সংগ্রামে প্রাণ দিয়েছে আবু সাঈদ, মুগ্ধ,ফারহান, সুমাইয়ার মতো হাজারোও ছাত্রের বুকের তাজা রক্তের বিনিময় স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে।এই বিজয় বাংলার ১৬কোটি মানুষের বিজয়।বাংলাদেশ একটি স্বাধীন দেশ, ১৯৫২সালে বাংলা ভাষার জন্য জীবন দিয়েছে সালাম,বরকত,রফিকের রক্তের বিনিময়ে পাওয়া বাংলা ভাষা,আর সেই বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিলো হাসিনা সরকার। ১৯৭১সালে পাকিস্তান হানাদার বাহিনীর কাছ থেকে ৯মাস রক্তক্ষয়ী যোদ্ধারের বিনিময়ে বাংঙালী জাতি একটি স্বাধীন রাষ্ট্র পেয়োছিলো,কিন্তু এই স্বৈরাচার হাসিনা সরকার সাধারণ জনগণের স্বাধীনতা কেড়ে নিয়েছিলো।

 

 

 

পৃথিবীতে যতো আন্দোলন সফল হয়েছে তার পিছনে ছাত্রদের ভূমিকা ছিলো অন্যতম।বাংলাদেশেও তার ব্যতিক্রম ঘটেনি ২০২৪সালে সরকার পতনে। আর এই সরকার পতনের পর এক দল দুষ্কৃতিকারীরা সারা দেশে ডাকাতি,হামলা,চাঁদাবাজি সহ নৈরাজ্য সৃষ্টি করছে।যারা এই রকম নেক্কার জনক ঘটনার সাথে জড়িত তাদের কোন রকম ছাড় দেওয়া হবে না।বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কারীরা তাদের কে এই বাংলার মাটি থেকে বিতাড়িত করবে।সবাই কে সকল প্রকার দুর্নীতি ও অনিয়ম এর বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রতিহত করতে হবে।

 

 

 

এসময় বক্তারা আরোও বলেন,বাংলাদেশ বৈশম্য বিরোধী সর্ব স্তরের ছাত্র সমাজ, শ্রীপুর উপজেলার” উদ্যোগে দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ পরবর্তী সময়ে সারা দেশের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলাকারীদের তান্ডব ও নৈরাজ্যের প্রতিবাদে মানব বন্ধন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। শ্রীপুরের বৈশম্য বিরোধী সকল ছাত্র জনতাকে উক্ত শান্তি সমাবেশে যোগ দিয়ে নৈরাজ্য ও শান্তি-শৃঙ্খলা নষ্ট কারীদের উদ্দেশ্যে শান্তিপূর্ণ প্রতিবাদ প্রদানের জন্য আহ্বান জানানো হচ্ছে।

 

 

 

এসময় আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলার তেলিহাটী ইউনিয়ন বিএনপি সহ সাধারণ জনগণ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতাকর্মী গন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর