শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উৎসবমুখর পরিবেশে ডুয়েটে মেকানিক্যাল ডে- ২০২৫ অনুষ্ঠিত রাবির চারুকলা অনুষদের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ রংপুরে বিজয়ের মাসে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যা মামলায় আটক ১ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০গোডাউন পুড়ে ছাই ব্যাপক ক্ষয়ক্ষতি  ব্রি বিজ্ঞানী সমিতির নির্বাচনে ড. ইব্রাহিম সভাপতি ও ড. হাবিবুর সাধারণ সম্পাদক নির্বাচিত বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মোংলায় দোয়া মাহফিল শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫ ভেড়ামারা সরকারি কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রংপুর বিভাগীয় ইজতেমায় ঠান্ডাজনিত কারনে ২ মুসল্লির মৃত্যু

শ্রীপুরে বোন জামাইয়ের দায়ের কোপে সাংবাদিক আজহার হাসপাতালে ভর্তি

রিপোর্টারের নাম / ১৬৫ টাইম ভিউ
আপডেট : শনিবার, এপ্রিল ২৭, ২০২৪, ৯:৫৮ অপরাহ্ণ

গাজীপুর জেলা প্রতিনিধিঃ

 

 

শ্রীপুরে বাড়ির উপর দিয়ে বিদ্যুৎ এর লাইন নিতে বাঁধা দেয়ায় আজহারকে (৫০) দা দিয়ে  কুপিয়ে রক্তাক্ত জখম করে তারই আপন তিন বোন জামাই। ২৭ এপ্রিল শনিবার বেলা দুইটার সময় তারই নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহত আজহারকে তার বড় ভাই শাজাহান ও এলাকাবাসী উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা হাসপাতালে নেয়া হয় পরে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহিদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজহারের মাথায় কোপের চিন্হ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিন্হ রয়েছে। আহত আজাহারের সাথে কথা বলে জানা যায়, শনিবারে পল্লী বিদ্যুৎ এর লোকজন জোর করে তার নিজের কেনা বিদ্যুৎ এর খুটি হইতে আজহারের বাড়ির উপর দিয়ে তারই আপন বোনের  বাড়িতে লাইন দিতে চায় পল্লী বিদ্যুৎ এর কর্মীরা। এসময় আজাহার বাঁধা দিলে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। আজাহার আরও বলেন জমি নিয়ে দীর্ঘদিনে বিরোধ রয়েছে তার বোনদের সাথে।   বিরোধ নিস্পতিত্বে দুই পক্ষ আদালতের শরণাপন্ন হয়েছেন মামলা চলমান রয়েছে। তিনি আরও বলেন তার বোন জামাই (১) সজল (২) ফাইজদ্দিন (৩) শুলতান দা লোহার রড নিয়ে তাঁকে  মারার জন্য মহরা দিতে থাকে পরিস্থিতি খারাপ দেখে আজাহার জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ করলেও যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছেনি পুলিশ। এমন পরিস্থিতিতে মারমুখিভাব নিয়ে আজাহারের উপর হামলা করে। পরে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সজল, ফাইজদ্দিন, শুলতান পালিয়ে যায়। ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করবেন বলেও জানান। তিনি গাজীপুর জেলা রিপোর্টাস ক্লাবের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও গাজীপুর  সংবাদ, নিউজ পোর্টাল এর নির্বাহী সম্পাদক এবং জাতীয় সাংবাদিক সংস্থা এর সদস্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর