শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উৎসবমুখর পরিবেশে ডুয়েটে মেকানিক্যাল ডে- ২০২৫ অনুষ্ঠিত রাবির চারুকলা অনুষদের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ রংপুরে বিজয়ের মাসে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যা মামলায় আটক ১ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০গোডাউন পুড়ে ছাই ব্যাপক ক্ষয়ক্ষতি  ব্রি বিজ্ঞানী সমিতির নির্বাচনে ড. ইব্রাহিম সভাপতি ও ড. হাবিবুর সাধারণ সম্পাদক নির্বাচিত বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মোংলায় দোয়া মাহফিল শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫ ভেড়ামারা সরকারি কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রংপুর বিভাগীয় ইজতেমায় ঠান্ডাজনিত কারনে ২ মুসল্লির মৃত্যু

শ্রীপুরে ব্যবসায়ীদের সঙ্গে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

রিপোর্টারের নাম / ১২৪ টাইম ভিউ
আপডেট : সোমবার, মে ৬, ২০২৪, ৯:৫২ অপরাহ্ণ

সুমন গাজী:

 

গাজীপুরের শ্রীপুরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব এডভোকেট মো: জামিল হাসান দুর্জয়।

মাওনা বনিক সমিতির আয়োজনে সোমবার (৬ মে) বিকাল সাড়ে চারটার সময় উপজেলার কেওয়া তমির উদ্দিন আলিম মাদরাসার বেগম আয়েশা অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় মাওনা চৌরাস্তা বণিক সমিতির সভাপতি আলহাজ্ব এডভোকেট আশরাফুল ইসলাম রতনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব এডভোকেট জামিল হাসান দূর্জয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রিয়াজ উদ্দিন আহম্মেদ বাবু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল বুলবুল কোর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন, এয়াকুব আলী মাষ্টার টাওয়ারের স্বত্বাধিকারী মোস্তফা কামাল প্রমুখ।

এ সময় মাওনা চৌরাস্তার সকল ব্যবসায়ী, সাংবাদিক, আওয়ামী লীগ এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব এডভোকেট জামিল হাসান দুর্জয় বলেন, সবাইকে সঙ্গে নিয়ে উপজেলাকে উন্নয়নের মাধ্যমে ঢেলে সাজাতে আমি কাজ করতে চাই। সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিধস্যতা, মাদকাসক্ততা দূর করতে চাই। আমার কাছে ধনী- গরিব কোনো ভেদাভেদ নেই, উপজেলার প্রত্যেক মানুষই সমান। আমি আপনাদের ভোটে নির্বাচিত হলে কেউ নাগরিক সেবা থেকে বঞ্চিত হবে না ইনশাআল্লাহ। রাস্তাঘাট তৈরিসহ উপজেলার যেসব স্থানে এখনো উন্নয়নের ছোঁয়া পৌঁছায়নি, সেখানে উন্নয়ন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর