বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সংরক্ষিত নারী আসনে আলোচনায় আছেন নাসিমা আক্তার ( শিমু )  ব্রিতে কর্মজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কয়রায় আগুনে পুড়ে গেছে প্রতিবন্ধি আছিয়ার বসতবাড়ি সহ সহায় সম্পদ  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ মোংলায় লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় ৭ দোকানীকে ৩১ হাজার টাকা জরিমানা  ভেড়ামারায় সিএনজি–কাঁকড়া ট্রলি সংঘর্ষে নিহত ১ ভেড়ামারা উপজেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং, জরিমানা আদায় বন্যপ্রাণী রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণে পরিবেশ প্রতিমন্ত্রীর কাছে ধরা’র স্মারকলিপি  রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত আইটিইউ-এর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে

শ্রীপুরে ব্রিজ থেকে লাফ দিয়ে নিখোঁজ কলেজ ছাত্রীর মরদেহ ২৭ ঘণ্টা পর উদ্ধার

আসাদুজ্জামান স্টাফ রিপোর্টার / ৭৯ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫, ৮:৩৯ অপরাহ্ণ

আসাদুজ্জামান স্টাফ রিপোর্টার 

গাজীপুরের শ্রীপুরে ব্রিজ থেকে লাফ দিয়ে নিখোঁজ হওয়া কলেজছাত্রীর মরদেহ ২৭ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামের ত্রিমোহনী ব্রিজের ৫০০ মিটার দূরে সুতিয়া নদী থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর এটিএম মাহমুদুল হাসান।

 

নিহত লামিয়া আক্তার (১৭) উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামের মো. দেলোয়ার হোসেনের মেয়ে। সে পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলার গিয়াসউদ্দিন কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিল।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর এ টি এম মাহমুদুল হাসান বলেন, ‘আজ সকাল ১০টায় দ্বিতীয় দিনের মতো নিখোঁজ ছাত্রীর মরদেহ উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়। আশপাশের তিনটি নদীতে তল্লাশি চলছিল। দুপুর দেড়টার দিকে ত্রিমোহনী ব্রিজের ৫০০ মিটার দূরে সুতিয়া নদী থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর