রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
জাতীয় পার্টি চাঁদাবাজি দখলবাজি করে নাই. রংপুরে নিজ আসনে জিএম কাদের রাজশাহী-২ আসনে বিএনপি’র প্রার্থীর পক্ষে মহানগর যুবদলের গণসংযোগ গাজীপুরে দিনব্যাপী আইডিয়াল পিঠা উৎসব অনুষ্ঠিত  বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ টেংরা মেম্বার স্মৃতি ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত নির্বাচিত হলে কার্ডের পরিবর্তে জনগণের হাতে “কাজ” তুলে দেব-শেরপুরে পথসভায় জামায়াত আমির, ডা: শফিকুর রহমান শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফুলের সমারোহ: আধুনিকায়ন ও নান্দনিকতায় বদলে গেছে চিরচেনা দৃশ্য অবশেষে বিচারের কাঠগড়ায় সাংবাদিক তুহিনের খুনিরা দেশকে কিছু দেয়ার মাধ্যমে জীবনের সার্থকতা খুজে বের করতে হবে, চট্টগ্রাম জেলা প্রশাসক উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়-ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরের বরমীতে বিএনপির নির্বাচনী তৎপরতা: গিলাশ্বর কেন্দ্রে ৬০ সদস্যের শক্তিশালী কমিটি গঠন

শ্রীপুরে ভাড়াটিয়ার বাসায় চুরি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি / ৭৭ টাইম ভিউ
আপডেট : সোমবার, জুলাই ৭, ২০২৫, ১০:২৮ অপরাহ্ণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :

 

গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার (কলেজপাড়া) এলাকায় এক ভাড়াটিয়ার বাসায় চুরির ঘটনা ঘটেছে। বহুতল ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত ওই ফ্ল্যাট থেকে চোরেরা নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও ল্যাপটপসহ প্রায় ২ লাখ ২০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে।

 

ভুক্তভোগী মোঃ তাহসিন রেজা রাতুল (২৯) শ্রীপুর থানায় দায়ের করা অভিযোগে জানান, তিনি ও তার স্ত্রী উভয়েই চাকরিজীবী এবং উক্ত ফ্ল্যাটে ভাড়া থাকেন। ঘটনার দিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বাসায় তালা লাগিয়ে তিনি বাইরে যান। এক ঘণ্টা পর, রাত ৭টা ২০ মিনিটে বাসায় ফিরে তিনি দেখতে পান ফ্ল্যাটের দরজা খোলা এবং ঘরের মালামাল এলোমেলো অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

 

তার দাবি, চোরেরা ঘরের ভেতরে থাকা কাঁধের ব্যাগ থেকে ১০,০০০/- টাকা, টেবিলের উপর থেকে একটি HP ব্র্যান্ডের ল্যাপটপ (মূল্য আনুমানিক ৪০,০০০/- টাকা), ড্রয়ারের ভিতর থেকে স্ত্রীর ব্যবহৃত ৮ আনার স্বর্ণের চেইনসহ ডায়মন্ড লকেট (মূল্য প্রায় ১,০০,০০০/- টাকা), ৩ আনার একটি স্বর্ণের আংটি (মূল্য আনুমানিক ৩০,০০০/- টাকা) এবং আরও কিছু গুরুত্বপূর্ণ মালামাল চুরি করে নিয়ে যায়।

 

এ বিষয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল্লাহ আল মামুন জানান, “অভিযোগ পাওয়ার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পেশাদার চোরেরা পরিকল্পিতভাবে এই চুরি সংঘটিত করেছে। বিষয়টি তদন্তাধীন এবং চোরদের শনাক্ত করতে আমরা কাজ চালিয়ে যাচ্ছি।

 

উল্লেখ্য, ভবনটিতে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় চোর শনাক্তে সমস্যার সম্মুখীন হচ্ছে প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর