বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

শ্রীপুরে ভাতিজাকে মামলা দিয়ে হয়রানির অভিযোগ 

রিপোর্টারের নাম / ৮২ টাইম ভিউ
আপডেট : বুধবার, মে ১৪, ২০২৫, ৫:৫৫ অপরাহ্ণ

সুমন গাজী:

 

গাজীপুরের শ্রীপুরে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আপন দুই ভাতিজাকে চাঁদাবাজির মামলায় জরিয়ে হয়রানির অভিযোগ উঠেছে আপন চাচার বিরুদ্ধে। বুধবার (১৪ মে) বিকেলে শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া গ্রামের নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে আব্দুল হামিদের ছেলে আবুল হোসেন তার ছোট ভাই রাসেল আহমেদ মিয়ার বিরুদ্ধে লিখিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। আবুল হোসেন বলেন,পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আমার ছোট ভাই রাসেল আহমেদ প্রথমে থানায় পরে গাজীপুর আদালতে আমার দুই ছেলে ওমর ফারুক ও দেলোয়ার হোসেনের নামে চাঁদা দাবির অভিযোগ দায়ের করেন। এছাড়াও মিথ্যা তথ্য দিয়ে আমার দু ছেলের বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা রটিয়ে সামাজিক ভাবে হেয়পতিপন্ন করছে। তিনি তার ছোট ভাইদের এহেন কর্মকান্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে আবুল হোসেনের দুই ছেলে ওমর ফারুক ও দেলোয়ার হোসেন বলেন,আমরা ব্যবসা করে খাই। আমার চাচা ব্যাংকে দেউলিয়া হয়ে আমাদের দখলীয় জমি বিক্রি করতে এবং আমাদের কাছ থেকে নানা ভাবে টাকা নিতে বেপরোয়া হয়ে আমাদের নামে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করছে। আমরা প্রশাসনের কাছে সঠিক তদন্তের মাধ্যমে এর বিচার চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর