সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
খুলনার কপিলমুনিতে আরব আমিরাত সরকারের ত্রাণ ও কম্বল বিতরণ গাজীপুর-৩ আসনে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বৈধ ঘোষণা রংপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৬৮ লিটার চোলাই মদ জব্দ গ্রেফতার-১ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি আয়োজিত হলো নারী নেতৃত্ব ও ক্ষমতায়ন বিষয়ে সংলাপ রোজার আগে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে ভোক্তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে সোনাতলায়, মাত্র ৫০ দিনে কুরআনের হাফেজ হলো ১০ বছরের আব্দুর রহমান সংস্কার চান তাহলে উত্তরটা “হ্যাঁ” বলতে হবে: রিজওয়ানা হাসান শ্রীপুরে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের যাত্রা বিরতি ও টিকিট বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন গাজীপুর-৩ আসনে জোটের প্রার্থী নিয়ে তৃণমূলে ক্ষোভ, আলোচনায় ‘বহিরাগত’ ইস্যু

শ্রীপুরে ভূমি দস্যুদের হাত থেকে সম্পত্তি রক্ষায় সংবাদ সম্মেলন 

রিপোর্টারের নাম / ১৩১ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, জুলাই ১১, ২০২৪, ১০:১০ পূর্বাহ্ণ

শ্রীপুর গাজীপুর প্রতিনিধিঃ

 

 

গাজীপুরের শ্রীপুরে নিজেদের সম্পত্তি রক্ষায় সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার। মোঃ রেজাউল করিম পরিবারের পক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন  করেন।

 

 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ” আমি এবং আমার পরিবারের সবাই দীর্ঘ ৫০ বছর বেশি সময় ধরে পৈত্রিক, ওয়ারিশ ও ক্রয়সূত্রে ভোগদখলীয় ভাবে জমিতে চাষাবাদ করে আসছি।যাহার খতিয়ান হচ্ছে ১৮৬১  দাগ নং ৮০৬,৯২৭,

 

আরএস দাগ নং ৫৯৪২,৫৯৪৭,৫৯৪৮ খতিয়ান ৮৬৬ দাগনং আরএস ৫৯৪৯,৫৯৫০,মোট জমির পরিমান ৩০৩ শতাংশ।আমাদের পরিবারের একটি অংশ হচ্ছে  এহিয়া,কমলা ও রোকিয়া। তারা উল্লেখিত জমি থেকে আরএস রেকর্ড মূলে যথাক্রমে১১৫+৩৭শতক,১৭.৫শতক,২৯ শতাংশ জমির মালিক হয়ে ১৯৭৫ থেকে ১৯৮২ সাল পর্যন্ত  ৮ টি সাব কাবলা দলিলে সমপরিমান সম্পত্তি বিক্রিয় করেন।

 

কিন্তু তারা গত ২৬ জুন ভোরে  কতিপয় লোকজন রোকেয়া গং, কাদির, শান্ত,প্রান্ত,শাহিদা, শিল্পী,পলক ও ফয়সাল। এহিয়া গং গজনবি,জাকারুল,দুলাল,সুজন,হোসনেআরা আরো লোকজন নিয়ে অবৈধ ভাবে আমাদের ভোগ-দখল কৃত সম্পত্তিতে সব্জির চারা কেটে  খুঁটিপুতে একটি কাঠের চৌকি ফেলে অবস্থান নেয়।আমরা খবর পেয়ে স্থানীয় লোকজন নিয়ে জানতে চাই তারা কি কারনে আমাদের জমিতে অবস্থান নিয়েছে। তারা কোন সদুত্তর দিতে পারে নি।পরে স্থানীয় জনপ্রতিনিধিরাও তাদের সাথে কথা বলেন, কিন্তু তারা মানেন নি তাদের কথা।

 

পরে জন প্রতিনিধিরা চলে গেলে এহিয়ার পরিবার, রোকেয়ার পরিবার আমাদের উপর অতর্কিত হামলা চালায়। পরে নিজেদের আত্মরক্ষার্থে এলোপাতারি হাতাহাতি ও মারামারি হয়।এতে উভয়পক্ষের লোকজন আহত হয়েছে।

 

পরে তারা আমাদের জমিতে অবৈধ দখল ছেড়ে পালিয়ে যায়।পরে আমাদের লোকজন কে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্যে প্রেরণ করা হয়। পরে তারা অপপ্রচারে লিপ্ত হয়। তার ধারাবাহিকতায় একটি বেসরকারি টেলিভিশন ও একটি পত্রিকায় আমাদের নিয়ে পক্ষ পাতিত্য করে নিউজ প্রকাশ করা হয়। প্রকাশিত নিউজে মূল ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করা হয়েছে। তাই এই প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানতে এবং নিজেদের সম্পত্তি রক্ষায় আজকের এই সংবাদ সম্মেলন।

 

পরিশেষে আমরা আমাদের পৈত্রিক, ওয়ারিশ ও ক্রয়সূত্রে নিষ্কণ্টক সম্পত্তির খাজনা খারিজ সহ ভোগ দখলীয় জমি এই ভূমিদস্যুদের হাত থেকে রক্ষায় সাংবাদিক ও প্রশাসনের সহযোগিতা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর