সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
জামায়াত ক্ষমতায় গেলে বনদস্যু নির্মূলসহ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে: মাওলানা আবুল কালাম আজাদ ভেড়ামারায় ধানের শীষের পক্ষে নারীদের বিশাল মিছিল ভেড়ামারায় বিএনপি’র বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত  চট্টগ্রাম হালিশহরে ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোর চালু  সংসদ নির্বাচন ও গণভোটে নিয়োজিত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গণের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত  খোলা জায়গায় আর ছড়াবে না দুর্গন্ধ, শ্রীপুর হাসপাতালে একি আধুনিক ব্যবস্থা! গাজীপুরে নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু  ত্রয়োদশ সংসদ নির্বাচনে কেন্দ্র ব্যবস্থাপনার চ্যালেঞ্জ ও প্রত্যাশাঃ প্রফেসর ড,আবু তালেব বাউবি গাজীপুর–৩ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে মৎস্যজীবী দলের গণসংযোগ শ্রীপুর পৌর ৯ নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও লিফলেট বিতরণ 

শ্রীপুরে মডেল থানা’র নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এ এফ এম নাসিমের সাথে সাংবাদিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১৪২ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, এপ্রিল ২৮, ২০২৩, ৬:৩১ অপরাহ্ণ

শেখ মোঃ হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক

 

গাজীপুরের শ্রীপুর মডেল থানা’র নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এ এফ এম নাসিমের সাথে, শ্রীপুরে কর্মরত বিভিন্ন অনলাইন, প্রিন্ট পত্রিকা ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

(২৮’শে এপ্রিল ২০২৩ইং) শুক্রবার সকাল ১১:ঘটিকার সময় শ্রীপুর মডেল থানা’র অফিসার ইনচার্জের নিজ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় শ্রীপুর মডেল থানা’র নবাগত অফিসার ইনচার্জ এ এফ এম নাসিম বলেন।

এখানে একশ্রেণীর লোক আছে সম্পত্তি সংক্রান্ত বিভিন্ন জমি যারা নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্য তৎপর থাকে কিন্তু আমার চেষ্টা থাকবে নির্যাতিত অসহায় মানুষের পাশে থেকে তাঁর ন্যায্য বিচারটুকু পাইয়ে দেওয়া, যদিও জমি-জমা বিষয়টি থানা পুলিশের কাজ নয় এটা আদালতের বিষয়। জমি সংক্রান্ত বিষয় নিয়ে পরবর্তীতে কোন বিরোধ আইনশৃঙ্খলার অবনতি না ঘটে সে বিষয়টাই আমাদের লক্ষ্য রেখে কাজ করতে হয়।

 

তিনি আরো বলেন, আমার থানা’য় পুলিশের কোনো সেবা নিতে কোন প্রকার টাকা-পয়সার লেনদেন করতে হয় না। আর যদি আপনি টাকা দিয়ে থাকেন তা আপনার নিজ দ্বায়িত্বে। কারণ আপনি একজন খারাপ ও দুষ্ট লোক, আপনার কোনো সমস্যা আছে তা থেকে উৎরানো জন্যই কোনো পুলিশ সদস্যকে টাকা দিছেন। আমি ঐ ভদ্রলোকে বলব আপনি সৎ হন, আমাকে সৎ থাকতে দিন। কোনো টাউন শ্রেণি দালাল, বাটপার সোর্স নামধারী কোনো ব্যক্তির স্থান আমার কাছে নেই। কেউ যদি সোর্স বলে পরিচয় দেয় তাহলে মার দেই বেশি সুতরাং আমার কোন সোর্স নেই। সোর্স হলো আপনি, আপনারাই হলেন সমাজের রক্ষক, সমাজের ভালো চান, মঙ্গল চান, আপনার সামনে যে ঘটনা ঘটবে সেটা বলে দিবেন এবং সত্যি মিথ্যা যাচাইয়ের জন্য বলবেন। আপনিই একজন সচেতন নাগরিক, আপনিই একজন সোর্স আমার। তিনি এও বলেন, এমন সোর্স আমার দরকার নেই যে সোর্স ৫০০ পিছ ইয়াবা ধরিয়ে দিয়ে বলবে দুুই ভাগের একভাগ আমার। সেতো সোর্স না, সেতো ব্যবসায়ী। সে আমার সাথে ব্যবসা করতে আসছে। ওসি হুশিয়ারী দিয়ে বলেন আমার থানায় কোনো টাউন বাটপার দালানের স্থান নেই। আপনার ব্যক্তিগত কাজে এক দিন, দুই দিন, তিন দিন আসতে পারেন এর বেশি হলে আমিও আপনাকে দালাল মনে করব।

 

শ্রীপুর মডেল থানা’র নবাগত অফিসার ইনচার্জ এ এফ এম নাসিম আরো বলেন, আমরা চাই পুলিশ এবং সাংবাদিক মিলেমিশে কাজ করে শ্রীপুর থানা’র আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা। এ ব্যাপারে আপনারা আমাকে সহযোগিতা করবেন এবং আমিও আপনাদের কাছ থেকে সহযোগিতা নিব। এ সময় শ্রীপুরের কর্মরত বিভিন্ন অনলাইন, প্রিন্ট পত্রিকা ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর