রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
রাজারহাট প্রেসক্লাব ও সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ গাজীপুরে কৃষি জমির মাটি কাটার অভিযোগে ব্যবসায়ীকে কারাদণ্ড  শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়ে মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠান আসন্ন গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনায় – বিএনপি নেতা রাসেল আহমেদ ভেড়ামারায় ৭০টি মাদ্রাসা ও এতিমখানায় খেজুর বিতরণ শ্রীপুর পৌর বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মেয়র প্রার্থী আলহাজ্ব বিল্লাল হোসেন বেপারী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে গ্রীন টিভির গাজীপুর প্রতিনিধি মোঃ নাসির উদ্দিনের শুভেচ্ছা ঈদযাত্রা নির্বিঘ্ন করতে টঙ্গী পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ ইমাম-মুয়াজ্জিনদের মাসিক সম্মানী: প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু : প্রফেসর ড. মো: আবু তালেব  আঞ্জুমানে খুদ্দামুন নাস শারজাহ্ শাখার উদ্যােগে পবিত্র শোহাদায়ে বদর ও ইফতার মাহফিল সমর্পণ

শ্রীপুরে মধ্য রাতে মহাসড়কের দাঁড়িয়ে থাকা বাসে আগুন

রিপোর্টারের নাম / ১৪৪ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, নভেম্বর ১৬, ২০২৩, ১১:৩০ পূর্বাহ্ণ

শেখ মোঃ হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের শ্রীপুরে মধ্য রাতে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে মধ্যরাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

(১৫’ই নভেম্বর ২০২৩) বুধবার রাত ১২:টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকার নয়েছ টাওয়ারের পাশে এ ঘটনা ঘটে। শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

মিনিবাসটির চালক মোঃ মাসুম জানান, সারা দিন যাত্রী পরিবহন করে রাতে ময়মনসিংহের ভালুকা থেকে জৈনাবাজারে আসেন। কোনো যাত্রী না থাকায় বাসটিকে জৈনাবাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর দাঁড় করিয়ে তিনি সহকারীকে নিয়ে পাশের হোটেলে ভাত খেতে যান। একপর্যায়ে বাসটিতে আগুন জ্বলতে দেখে ছুটে আসেন। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কারা বাসে আগুন দিয়েছে তা তিনি দেখতে পাননি বলে জানান।

শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক মামুনুর রশিদ বলেন, জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে কে বা কারা আগুন দিয়েছে তা তদন্ত করে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর