বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
যথাযোগ্য মর্যাদায় রংপুরে মহান বিজয় দিবস পালিত বগুড়ার শেরপুরে বিএনপির পার্টি অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তার- ৪ বগুড়ার শেরপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত কয়রায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত রাজারহাটে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে, বীর শহীদদের স্বরণে পুষ্পমাল্য অর্পণ শ্রীপুরে চকপাড়া সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ধান গবেষণা ইনস্টিটিউটে মহান বিজয় দিবস উদযাপন  ডুয়েটে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত  কয়রায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন  বগুড়ার শেরপুরের বিশিষ্ট ব্যাবসায়ী কুদু ভূইয়ার ইন্তকাল

শ্রীপুরে মসজিদের ইমাম ও এতিম অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রিপোর্টারের নাম / ১১৮ টাইম ভিউ
আপডেট : বুধবার, মার্চ ২৭, ২০২৪, ৮:৪৬ অপরাহ্ণ

শেখ মোঃ হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক।

 

গাজীপুরের শ্রীপুরে ২৬’শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে ৮৯ নং কেওয়া পশ্চিম খন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের চিত্রাঙ্গন মহান মুক্তিযোদ্ধার স্মরণে উপস্থিত বক্তব্য ও আলোচনা সভার আয়োজন করা হয়। মাহে রমজান উপলক্ষে প্রতিবছরের মত মসজিদের ইমাম ও এতিম অসহায় ছাত্র-ছাত্রীদের মাঝে ঈদ সামগ্রী উপহার বিতরণ করা হয়।

কামরুল ইসলাম সভাপতি ৮৯নং কেওয়া পশ্চিম খন্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে ঈদ সামগ্রী দেওয়া হয়। কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াসমিনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেওয়া পশ্চিম খন্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দাতা পরিবারের সদস্য জনাব মোঃ মাহফুজুর রহমান বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক চৌকস পত্রিকা’র সহ-সম্পাদক ও শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আবুল কাশেম। প্রধান অতিথির বক্তব্যে গত ১০’শে মার্চ অত্র স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান বানচাল ও শিক্ষককে লাঞ্ছিত করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সভাপতি কামরুল ইসলাম বলেন, আমি সমাজের উন্নয়নের জন্য কাজ করি। অবহেলিত ছেলে-মেয়েদের পাশে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করে যাই। আপনারা আমাকে সার্বিক সহযোগিতা করবেন। একজন শিশু যেন শিক্ষা থেকে বাদ না পড়ে। একটি উন্নত রাষ্ট্র গঠনে শিক্ষার বিকল্প নেই। তিনি আরো বলেন, যারা এতিম বাচ্চাদের ভালোবাসেন তারা মহানবীকে ভালোবাসেন ও ইমামগণ ইসলামের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই তাদেরকে আমি সম্মানিত করার চেষ্টা করি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অভিভাবক কমিটির সদস্য, ছাত্র-ছাত্রীর অভিভাবক, অত্র স্কুলের শিক্ষক ও শিক্ষিকা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর