শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় একজন নিহত গাউসিয়া কমিটি সারজাহ শাখার নবগঠিত পরিষদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘প্রেমের দহন’ নাটকে আপন চৌধুরী গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত শ্রীপুরে জনচলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী উপজেলা  প্রেসক্লাব,গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার কোনাবাড়ীতে বাসাবাড়ি ও সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপে আগুন শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা জাহাঙ্গীর গ্রেপ্তার: এলাকায় মিষ্টি বিতরণ

শ্রীপুরে মাইকে ঘোষণা দিয়ে অস্ত্রের মহড়া চাঁদাবাজির বহিষ্কৃত সেই যুবদল নেতাকে আটক করে পুলিশে দিয়েছে বিএনপি নেতা 

মোঃ আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার / ৯৫ টাইম ভিউ
আপডেট : বুধবার, জুলাই ১৬, ২০২৫, ৭:২০ অপরাহ্ণ

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার

 

গাজীপুরের শ্রীপুরে মাইকে ঘোষণা দিয়ে মাথায় লাল কাপড় বেঁধে অস্ত্রের মহড়া দিয়ে বাজারে চাঁদাবাজির ঘটনায় বহিষ্কৃত সেই যুবদল নেতাকে আটক করে পুলিশে দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। বুধবার সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের বৃন্দাবন এলাকা থেকে তাঁকে জনসাধারণের সহযোগিতায় পুলিশে তুলে দেওয়া হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক।গ্রেপ্তার মো. জাহাঙ্গীর আলম মিন্টু (৪২) উপজেলার তেলিহাটি ইউনিয়নের মো. নূরুল ইসলামের ছেলে। তিনি শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। ঘটনার পরপরই তাঁকে বহিষ্কার করে যুবদল।

 

বিএনপি নেতা রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ‘একজন চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ কোনো রাজনৈতিক দলের নেতা হতে পারে না। একজন অপরাধী প্রকাশ্যে মাইকে ঘোষণা দিয়ে বাজারে চাঁদাবাজি করে। মুহূর্তে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অথচ পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। আজ সকালে আমার নেতা-কর্মীদের মাধ্যমে জানতে পারি, টেংরা গ্রামের বৃন্দাবন এলাকায় সে আত্মগোপনে আছে। এরপর স্থানীয় জনতা ও নেতা-কর্মীদের সহযোগিতায় তাকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।’

 

ওসি আব্দুল বারিক বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজি, বিস্ফোরকসহ কমপক্ষে সাতটি মামলা রয়েছে। সে বিভিন্ন কারখানাসহ ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদাবাজি করে আসছে। ঘটনার পর থেকে পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করে আসছে। আজ সকালে কেন্দ্রীয় বিএনপির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চু ফোন করে জানান, অভিযুক্ত আসামিকে আটক করে রেখেছে। বিষয়টি জানার পরপরই পুলিশ পাঠিয়ে তাকে থানায় আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।’

 

গত ২২ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকার স্বপ্নপুরী হোটেলের সামনে হ্যান্ড মাইক দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজির ঘোষণা দেন জাহাঙ্গীর আলম মিন্টু। এ সময় বাজারে চাঁদাবাজি করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর