শ্রীপুর উপজেলা প্রতিনিধি :
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় শ্রীপুরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ই আগষ্ট (বুধবার) সন্ধ্যা ৭ টায় শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন এর বদনীভাংগা এলাকায় মাওনা ইউনিয়ন বিএনপির যুবদলের উদ্যোগে উক্ত দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য মাজহারুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাওনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মাস্টার। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিথিন,পিয়ার আলী কলেজ শাখার আহ্বায়ক মাসুম, ।
এ সময় উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য বিপুল সরকার,৯নং ওয়ার্ডের যুগ্ন সাধারণ সম্পাদক জসিম ,৯নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি, আঃ কাদির, মাওনা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম প্রমুখ।