এস এম তৈয়বুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন ৯নং ওয়ার্ড কৃষক দলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০শে আগস্ট ) রাত ৮ টায় মাওনা ইউনিয়নের বদনীভাংগা হান্নান জন সেবা সংঘে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় এলাকার কৃষক ও কৃষক দলের সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার মূল উদ্দেশ্য ছিলো কৃষকদের বিভিন্ন সমস্যা ও তাদের উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা। আলোচনা সভায় কৃষকদের বিভিন্ন দাবি-দাওয়া ও সমস্যা সমাধানের উপায় নিয়ে আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন মাওনা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মান্নান সরকার সদস্য সচিব মাসুম রানা, শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য মাজহারুল ইসলাম মিন্টু , ৯নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সভাপতি – আইয়ুব আলী,৯নং ওয়ার্ড বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক জসিম উদ্দিন ,উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য , বিপুল সরকার,৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি আঃ কাদির , যুবদল নেতা আলী বেপারী যুব দল নেতা জসিম উদ্দিন , জাহাঙ্গীর আলম, মাওনা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি জহিরুল ইসলাম,মাওনা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক খোরশেদ আলম,সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, মাওনা ইউনিয়ন মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক সজিব আহমেদ খোকন, উলামা দলের সাইফুল ইসলাম। মাওনা ইউনিয়ন কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম,৯ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি আয়নাল হক, সাধারণ সম্পাদক আবুল কাশেম ,সিনিয়র সভাপতি মিনহাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম যুগ্ম সাধারণ মফিজ উদ্দিন, সুলতান মিয়া কোষাধ্যক্ষ রুবেল মিয়া।