আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার
যানজট এখন শুধু মাওনার নয়, মাওনা বাসির এক বিড়ম্বনার নাম। অত্র অঞ্চলকে অগ্রগতিকে থামিয়ে দিচ্ছে এই ভয়ংকর সমস্যা। যানজটের কারণে যে সময়ক্ষেপণ ঘটছে, অর্থনীতির বিচারে তার ক্ষয়ক্ষতি ভয়াবহ।বর্তমানে মাওনায় যানজট সমস্যা একটি মরণব্যাধি সমস্যায় রূপ নিয়েছে। মহসড়ক, অলিগলি, গুরুত্বপূর্ণ মোড়গুলোয় লেগে থাকছে এ সমস্যা।
অবৈধভাবে ফুটপাত দখল, বর্ষা মওসুমে পৌরসভার ড্রেনগুলো ক্লিয়ার না করায় বৃষ্টিপাতে সড়কগুলোর বেহালদশা, গাড়ি-ট্রাক-প্রাইভেট গাড়িগুলোর যত্রতত্র পার্কিং, অবৈধ অটোরিকশা ও সিএনজির মহাসড়ক দাবিয়ে বেড়ানো, জায়গায় জায়গায় তাকওয়া বাস থামিয়ে যাত্রীদের ওঠানামা, গাড়ি চালানোর সময় চালকদের বিরামহীন প্রতিযোগিতা, গাড়িচালকদের অদক্ষতা, ট্রাফিক আইন ঠিকমতো না মানা, দায়িত্বশীল পুলিশদের দায়িত্বে অবহেলা। এ সমস্যা পরিবহন ব্যবস্থাকে একেবারেই পর্যুদস্ত করে দিয়েছে। সমস্যা নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে।
মাওনায় যানযট নিরসনে যা করনীয় :
গাজীপুর যেহেতু শিল্পনগরী ব্যাস্ততম মহাসড়ক শ্রমিকদের অফিসে যাতায়াতের জন্য যেন কোন ভোগান্তি না পোহাতে হয় সেই দিকও খেয়াল রাখতে হবে।