বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

শ্রীপুরে মাদ্রাসার বেঞ্চে বসাকে কেন্দ্র করে ছুরিকাঘাত, ৫ ছাত্র আহত; আটক ১

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার / ৫৪ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০২৫, ৭:০৭ অপরাহ্ণ

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার 

 

গাজীপুরের শ্রীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি মাদ্রাসার পাঁচ শিক্ষার্থীকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে আরেক শিক্ষার্থীর বিরুদ্ধে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। অভিযুক্ত এবং আহত সবাই একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী।

 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারন খলিলিয়া বহুমুখী ফাজিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা ওই প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির ছাত্র রিফাত (১৪), দশম শ্রেণির মহিন (১৫), নাজিম উদ্দীন (১৪), নিলয় (১৫) ও রিফাত (১৫)। অভিযুক্ত (১৫) একই মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র।

 

আহত রিফাত হোসেন বলে, গতকাল বুধবার পরীক্ষা চলাকালে বেঞ্চে বসা নিয়ে মাদ্রাসার নবম শ্রেণির এক ছাত্রের সঙ্গে মহিনের কথা-কাটাকাটি হয়। এর জেরে আজ পরীক্ষা শেষে মাদ্রাসা থেকে বের হওয়ার পরপরই ওই ছাত্র তার প্যান্টের পকেট থেকে ছুরি বের করে মহিনকে এলোপাতাড়ি আঘাত করে। এ সময় যারা তাকে ঠেকাতে এগিয়ে আসে, তাদের সবাইকে ছুরিকাঘাত করে ওই শিক্ষার্থী।

 

গাড়ারন খলিলিয়া বহুমুখী ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষ মোহাম্মদ শফিকুল ইসলামকে ফোন দেওয়া হলে তিনি বলেন, ‘আমি আহত ছাত্রদের নিয়ে হাসপাতালে যাচ্ছি। এ বিষয়ে পরে বলতে পারব।’

 

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাসরিন জামান বলেন, আহত পাঁচজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। একজনের মাথায় ও অপর একজনের বুকের আঘাত গুরুতর। ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, মাদ্রাসার বেঞ্চে বসাকে কেন্দ্র করে দুই শিক্ষার্থীর মধ্যে তর্কবিতর্ক হয়। বিষয়টি মাদ্রাসার সংশ্লিষ্টরা আপস-মীমাংসা করে। আজ পরীক্ষা শেষে নবম শ্রেণির ওই ছাত্র পাঁচজনকে ছুরিকাঘাত করে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ অভিযুক্ত শিক্ষার্থীকে আটকের চেষ্টা চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর