শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে জনচলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী উপজেলা  প্রেসক্লাব,গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার কোনাবাড়ীতে বাসাবাড়ি ও সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপে আগুন শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা জাহাঙ্গীর গ্রেপ্তার: এলাকায় মিষ্টি বিতরণ কোনাবাড়ীতে আবাসিক হোটেলে অভিযান নারী পুরুষসহ আটক-৭  গাজীপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে অস্ত্রসহ একাধিক অপরাধী গ্রেপ্তার ভেড়ামারা থেকে হারিয়ে যাচ্ছে নানা প্রজাতির পাখি কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক চট্টগ্রামে ধর্ম উজ্জ্বল ঐক্য পরিষদের ৩য় বার্ষিকী ও মহতি পুণ্যানুষ্ঠান সম্পন্ন

শ্রীপুরে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা

রিপোর্টারের নাম / ১২১ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, মার্চ ২৬, ২০২৪, ৯:০২ অপরাহ্ণ

শামীম আল মামুন স্টাফ রিপোর্টার

 

গাজীপুরের শ্রীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছে শ্রীপুর উপজেলা প্রশাসন।

 

মঙ্গলবার (২৬ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা শোভন রাংসা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপক রুমান আলী টুসি এমপি।

 

রুমানা আলী টুসি বলেন,মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে অন্য কোনো জায়গায় চেয়ে আমার আব্বার সাথে যাঁরা যুদ্ধ করেছে তাঁদের সাথে দেখা করা বড়ো দ্বায়িত্ব মনে করছি।সেই উপলব্ধি থেকেই আজকে আপনাদের কাছে এসেছি যদিও অনেক রাষ্ট্রীয় প্রোগ্রাম থাকার পরও।

 

মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য করে টুসি বলেন,কোনো কিছু দিয়ে আপনাদের ঋণ শোধ করা যাবে না।যারা মা-বাবা হারিয়েছেন,যারা শহীদ পরিবার তাদেরও কোনো কিছু দিয়ে ক্ষতি পূরণ করতে পারবো না।

 

তিনি আরও বলেন,আমার বাবা রহমত আলী সাহেব মুক্তিযোদ্ধাদের জন্য কল্যাণ ট্রাস্ট গঠন করে দিয়ে গেয়েছিল।সেই ট্রাস্টে ব্যক্তিগত তহবিল থেকে অনুদান দিব।যাতে করে আপনাদের পরবর্তী প্রজন্ম এটার সুফল ভোগ করতে পারে।

 

তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে মেনে বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।

 

 

 

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর একান্ত সচিব মুক্তার হোসেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.মো সামসুল আলম প্রধান, পৌর মেয়র মো. আনিছুর রহমান আনিস,শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল হক,সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল জলিল,শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান,সহকারী কমিশনার( ভূমি) আল- মামুন প্রমুখ।

 

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের হাতে অর্থ সহয়তা তুলে দেন এবং কল্যাণ ট্রাস্টে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে পাঁচ লাখ টাকা অনুদান প্রদান করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর