শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে জনচলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী উপজেলা  প্রেসক্লাব,গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার কোনাবাড়ীতে বাসাবাড়ি ও সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপে আগুন শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা জাহাঙ্গীর গ্রেপ্তার: এলাকায় মিষ্টি বিতরণ কোনাবাড়ীতে আবাসিক হোটেলে অভিযান নারী পুরুষসহ আটক-৭  গাজীপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে অস্ত্রসহ একাধিক অপরাধী গ্রেপ্তার ভেড়ামারা থেকে হারিয়ে যাচ্ছে নানা প্রজাতির পাখি কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক চট্টগ্রামে ধর্ম উজ্জ্বল ঐক্য পরিষদের ৩য় বার্ষিকী ও মহতি পুণ্যানুষ্ঠান সম্পন্ন

শ্রীপুরে মেধা যাচই কৃতি শিক্ষার্থী সংবর্ধনা 

আবু সাঈদ শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  / ৬৯ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫, ২:১৩ অপরাহ্ণ

আবু সাঈদ শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

 

গাজীপুর জেলার শ্রীপুরে মাওনা চৌরাস্তা প্রাইভেট স্কুল এসোসিয়েশন উদ্যোগে “মেধা যাচাই ২০২৪” এর কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে, সোমবার (২৮ জুলাই) বিকালে হাজী হাবিবুর রহমান একাডেমিতে।

 

মাওনা চৌরাস্তা প্রাইভেট স্কুল এসোসিয়েশনের সভাপতি মোঃ শাহাব উদ্দিন ফরাজীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শওকত ওসমান সেলিমের সঞ্চালনায় এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-পরিচালক ড. সেলিম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা শিক্ষা অফিসার ফাতেমা নাসরিন।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কেওয়া পূর্বখন্ড সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, মাওনা জে.এম মডেল সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা আক্তার, জামালপুর বন্দরৌহা সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান, মাওনা চৌরাস্তা প্রাইভেট স্কুল এসোসিয়েশনের উপদেষ্টা নজরুল ইসলাম, মাওনা চৌরাস্তা প্রাইভেট স্কুল এসোসিয়েশনের পরীক্ষা নিয়ন্ত্রক,রাশেদুল ইসলাম রুবেল, কেন্দ্র সচিব মনিরুজ্জামান খান, মুক্তিযোদ্ধা কলেজের সহকারি অধ্যাপক এমদাদুল হক, পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজে সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান মানিক, শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ সভাপতি মিজানুর রহমান, মুশফিকুল আলম মিলন সহ অনেকে।

 

অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে সনদ, সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেন। বক্তারা বলেন, এমন আয়োজন শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতার মনোভাব তৈরি করে এবং আগামী দিনের নেতৃত্ব গঠনে অনুপ্রেরণা যোগায়। আয়োজক সংশ্লিষ্ট সকলেই এই মেধা যাচাই পরীক্ষার সচ্ছতা প্রসঙ্গে সন্তুষ্টি প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর