বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
যথাযোগ্য মর্যাদায় রংপুরে মহান বিজয় দিবস পালিত বগুড়ার শেরপুরে বিএনপির পার্টি অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তার- ৪ বগুড়ার শেরপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত কয়রায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত রাজারহাটে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে, বীর শহীদদের স্বরণে পুষ্পমাল্য অর্পণ শ্রীপুরে চকপাড়া সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ধান গবেষণা ইনস্টিটিউটে মহান বিজয় দিবস উদযাপন  ডুয়েটে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত  কয়রায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন  বগুড়ার শেরপুরের বিশিষ্ট ব্যাবসায়ী কুদু ভূইয়ার ইন্তকাল

শ্রীপুরে মেম্বারের বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

রিপোর্টারের নাম / ১২৬ টাইম ভিউ
আপডেট : সোমবার, মার্চ ২৫, ২০২৪, ৮:২৩ অপরাহ্ণ

মোঃ মোজাম্মেল সরকার বিশেষ প্রতিনিধি।

 

শ্রীপুর খেকে,শ্রীপুরে প্রতিবন্ধী লাল মিয়ার ঘরবাড়ি ভেঙে গুড়িয়ে দেয়ার পর, স্থানীয় প্রশাসনের নিদর্শনায় পূনরায় বসতবাড়ি নির্মাণ করতে গেলে স্থানীয় ইউপি সদস্য বাঁধা দেয়। প্রতিবন্ধী লাল মিয়ার বসতবাড়ি নির্মাণে ইউপি সদস্যের বাঁধার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছে স্থানীয় গ্রামবাসী।
গতকাল সোমবার বিকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের বাঁশবাড়ি টু ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কে কয়েক শতাধিক মানুষ ঘন্টাব্যাপী ওই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।ভুক্তভোগী প্রতিবন্ধী লাল মিয়া (৬০)উপজেলা বাঁশবাড়ি গ্রামের মৃত রহমান আলীর ছেলে। তিনি একজন শারীরিক প্রতিবন্ধী।
অভিযুক্ত ইউপি সদস্য মো. ইদ্রিস আলী (৪৫) উপজেলার বাঁশবাড়ি গ্রামের মৃত শামসুল হকের ছেলে। তিনি গাজীপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য। ভুক্তভোগী লাল মিয়ার স্ত্রী রাহেলা খাতুন বলেন, স্থানীয় প্রভাবশালী সিরাজুল হক ও তার ছেলে মিজানুর আমার বসতবাড়ি ভেঙে গুড়িয়ে দেয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আমার বসতবাড়ি নির্মাণ করে দেয়ার পর আজ সোমবার সকালে ঘরবাড়ি নির্মাণ কাজ শুরু করতে গেলে স্থানীয় ইউপি সদস্য ইদ্রিস আলী এসে হুমকি ধামকি দিয়ে কাঠমিস্ত্রীদের বিদায় করে দেয়।অভিযুক্ত ইউপি সদস্য মো. ইদ্রিস আলীর ব্যক্তিগত মোবাইল ফোনে পরপর কয়েকবার ফোন দিলেও তিনি রিসিভ করেনি।
গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল হক মাদবর বলেন, আমাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মহোদয় ফোন দেয়ার পরপরই আমি ইতিমধ্যে মেম্বারকে এবিষয়ে মাথা না ঘামানোর জন্য জানিয়েছি।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন রাংসা বলেন, বসতবাড়ি ভেঙে গুড়িয়ে দেয়ার পরপরই প্রশাসনের পক্ষে সকল ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর