সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বগুড়ার শেরপুরে দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহত, পৃথক দুর্ঘটনায় গুরুতর আহত ২   একুশের চেতনা ছড়িয়ে দিতে অপোর ‘২১-এর চেতনায় ২১ টাকায় ফোন’ ক্যাম্পেইন চালু ভেড়ামারায় দোকানে ভাঙরচুর, লুটপাট ও মিথ্যা মামলা করার দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন  রংপুর ৩, ৪ ও ৬ আসনের পরাজিত বিএনপির প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে ডিসি অফিস ঘেরাও ভোট গননার দাবিতে শ্রীপুরের রাজনীতিতে আস্থার নাম: বিল্লাল হোসেন বেপারী কাশিমপুরে নির্মানের পরে ধসে পড়ল প্রায় ৩০ মিটার সড়ক দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ

শ্রীপুরে লরির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নির্মাণ শ্রমিকসহ নিহত ২

রিপোর্টারের নাম / ১৬৮ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪, ৩:৩৪ অপরাহ্ণ

হাজ্বীঃ আসাদুজ্জামান স্টাফ রিপোর্টার :

 

গাজীপুরের শ্রীপুরে লরির সঙ্গে মোটরসাইকেলের  মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। গুরুতর অবস্থায় তাঁদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

বৃহস্পতিবার সন্ধ্যায় দিকে শ্রীপুর-কাপাসিয়া আঞ্চলিক মহাসড়কে উপজেলার লতিফপর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত নির্মাণ শ্রমিকের নাম এনামুল হক সরকার (৪৫)। তিনি শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের খিলপাড়া গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে। তাৎক্ষণিকভাবে নিহত অপর শ্রমিক ও আহত দুজনের পরিচয় জানা যায়নি।

 

স্থানীয় বাসিন্দারা জানায়, এনামুল হক সরকারসহ তাঁর আরও তিনজন জোগালির কাজ শেষে আজ সন্ধ্যার দিকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথে শ্রীপুর-কাপাসিয়া আঞ্চলিক মহাসড়কের লতিফপুর এলাকায় বাড়ির কাছাকাছি পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি লরির সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়।

 

এতে মোটরসাইকেলটি প্রায় ১৫ গজ দূরে ছিটকে পড়লে এনামুল হক ঘটনাস্থলে মারা যান। গুরুতর অবস্থায় উদ্ধার করে বাকি তিনজনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়েছে।

 

নিহত নির্মাণ শ্রমিকের ভাই শহিদুল্লাহ বলেন, ‘কাপাসিয়া এলাকায় কাজ শেষে ভাইসহ চারজন গাদাগাদি করে একটি মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। লতিফপুর আসার পরপরই দুর্ঘটনায় ঘটনাস্থলে ভাইয়ের মৃত্যু হয়েছে। বাকি একজন হাসপাতালে মারা গেছে। তাদের তিনজনের পরিচয় আমরা জানি না। তারা সবাই ভাইয়ের সঙ্গে যোগালি কাজ করতেন।’

 

গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জয়রাজ একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, হাসপাতালে তিনজনকে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসার আগে একজনের মৃত্যু হয়েছে। একজন যুবক তাকে নিয়ে আসছে সেও তার নামপরিচয় জানাতে পারেনি।

 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি একজন গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ মারা গেছে। এ বিষয়ে পরবর্তী আইনী পদক্ষেপ নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর