বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ৪০ দিনব্যাপী ফজর ক্যাম্পেইন সম্পন্ন, অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদান পাইকগাছায় সামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ  পাইকগাছায় অগ্নিকাণ্ডে মুদি দোকান ভস্মীভূত  এলজিআরডি মন্ত্রীর একান্ত সচিব ইউনুস ও ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন নবাব সীমান্তে সিসিটিভিতে ধরা পড়ল কুকুর সদৃশ রোবট আতংকে এলাকবাসী পাইকগাছায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত  পাইকগাছার ঐতিহ্য রক্ষায় বড় উদ্যোগ বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মভিটা সংস্কারে নেমেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর শ্রীপুরবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম ভেড়ামারায় পবিত্র রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা কয়রায় প্রকল্প ও  পাইলট কার্যক্রমের সাফল্য চ্যালেজ ও করণীয় বিষয়ে বিশ্লেষন সভা

শ্রীপুরে ম্যাট্রেস কারখানার গুদামে আগুনে ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি

রিপোর্টারের নাম / ১২২ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪, ১০:৫৬ অপরাহ্ণ

শেখ মোঃ হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক

 

 

গাজীপুরের শ্রীপুরে পৌরসভা মাওনা চৌরাস্তা এলাকার একটি পাঁচতলা ভবনের নিচতলায় ম্যাট্রেস কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি।

 

(২৮’শে নভেম্বর ২০২৪) বৃহস্পতিবার সকাল সোয়া ১১:টার দিকে এ বিষয় মাওনা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মাহামুদুল হাসান বিষয়টা নিশ্চিত করেন।

 

ম্যাট্রেস কারখানার মালিক মোঃ পারভেজ মিয়া বলেন, হঠাৎ করে কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কারখানার নিচতলার গুদামে থাকা সমস্ত মালামাল আগুনে পুড়ে গেছে। কারখানার গুদামে প্রচুর পরিমাণ মালামাল মজুত করা ছিল।

 

আগুন লাগার পরপরই পুরো গুদামে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ আনে। কি পরিমাণ মালামাল পুড়েছে এবং কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এই মুহূর্তে বলা সম্ভব নয়।

 

ভবন মালিক মোহাম্মদ উল্লাহ বলেন, পারভেজ ভবনের নিচতলা ভাড়া নিয়ে ম্যাট্রেস তৈরির কারখানা পরিচালনা করতেন। আগুন লাগার খবর শুনেছি, এর বেশি কিছু বলতে পারব না।

 

মাওনা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মাহামুদুল হাসান বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর