বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ৪০ দিনব্যাপী ফজর ক্যাম্পেইন সম্পন্ন, অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদান পাইকগাছায় সামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ  পাইকগাছায় অগ্নিকাণ্ডে মুদি দোকান ভস্মীভূত  এলজিআরডি মন্ত্রীর একান্ত সচিব ইউনুস ও ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন নবাব সীমান্তে সিসিটিভিতে ধরা পড়ল কুকুর সদৃশ রোবট আতংকে এলাকবাসী পাইকগাছায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত  পাইকগাছার ঐতিহ্য রক্ষায় বড় উদ্যোগ বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মভিটা সংস্কারে নেমেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর শ্রীপুরবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম ভেড়ামারায় পবিত্র রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা কয়রায় প্রকল্প ও  পাইলট কার্যক্রমের সাফল্য চ্যালেজ ও করণীয় বিষয়ে বিশ্লেষন সভা

শ্রীপুরে যুবককে তুলে নিয়ে ছুরিকাঘাতে খুন

রিপোর্টারের নাম / ২১৮ টাইম ভিউ
আপডেট : রবিবার, মার্চ ১০, ২০২৪, ১২:০২ পূর্বাহ্ণ

শামীম আল মামুন, স্টাফ রিপোর্টার।

গাজীপুরের শ্রীপুরে প্রকাশ্যে তুলে নিয়ে আব্দুল্লাহ (২৬) নামে এক যুবককে ছুরিকাঘাত করে খুন করেছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় ওই শ্রমিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

(০৯’ই মার্চ ২০২৪) শনিবার উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের বাঁশবাড়ি বাজারে এ ঘটনা ঘটে।

নিহত যুবক উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের মো. শাহাদাত আলীর ছেলে। তিনি ইউরিনিট নামক একটি স্পিনিং কারখানার শ্রমিক ছিলেন বলে জানা গেছে।

নিহতের মামা সাইদুল ইসলাম বলেন, ‘আব্দুল্লাহ দুপুরের পরপরই স্থানীয় একটি কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান দেখতে যায়। ক্রীড়া প্রতিযোগিতা চলাকালে অভিযুক্তরা পূর্ব শত্রুতার জেরে কয়েকজন এসে তাকে ধরে নিয়ে রাস্তায় পাশে নিয়ে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। এ সময় তার ডাক–চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে ছুরি দিয়ে পরপর আরও কয়েকটি আঘাত করে পালিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘অভিযুক্ত শহীদের সঙ্গে নিহত আব্দুল্লাহর অর্থ লেনদেন রয়েছে। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এই খুনের ঘটনা।’

নিহতের বাবা শাহাদাত আলী বলেন, ‘অভিযুক্ত শহীদ জমি ক্রয় করে দেওয়ার জন্য আমার কাছ থেকে ৫ লাখ টাকা নেয়। এরপর আমাকে চার মাস ধরে সে টালবাহানা করে ঘোরাচ্ছ। আমি চাপ সৃষ্টি করলে কয়েক দিন ধরে আমাকে এবং আব্দুল্লাহকে হুমকি ধামকি দিচ্ছে।’

গাজীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ড সদস্য ইয়ার মাহমুদ বলেন, ‘প্রতিপক্ষের হামলা ছুরিকাঘাতে একজন নিহত হয়েছে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে রওনা হয়েছি।’

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক নাজমুল বলেন, ‘রক্তাক্ত যুবককে তার স্বজনরা মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ জামান বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত হয়েছি। এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে চেষ্টা চলছে।’ তিনি আরও বলেন, ‘লাশের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর