বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
যথাযোগ্য মর্যাদায় রংপুরে মহান বিজয় দিবস পালিত বগুড়ার শেরপুরে বিএনপির পার্টি অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তার- ৪ বগুড়ার শেরপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত কয়রায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত রাজারহাটে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে, বীর শহীদদের স্বরণে পুষ্পমাল্য অর্পণ শ্রীপুরে চকপাড়া সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ধান গবেষণা ইনস্টিটিউটে মহান বিজয় দিবস উদযাপন  ডুয়েটে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত  কয়রায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন  বগুড়ার শেরপুরের বিশিষ্ট ব্যাবসায়ী কুদু ভূইয়ার ইন্তকাল

শ্রীপুরে যুবলীগ নেতার উদ্যোগে ন্যায্য মূল্যে পণ্য বিক্রয়

রিপোর্টারের নাম / ১২৩ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪, ৮:২৮ অপরাহ্ণ

সুমন গাজী, গাজীপুর।

 

আমাদের শ্রীপুর আমরা গড়বো, ন্যায্য মূল্যে পণ্য কিনবো”, এ শ্লোগান বাস্তবায়নে কাজ করছেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য ব্যারিস্টার আশরাফুল ইসলাম সজীব। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী টুসি’র নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে, দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণির নাভিশ্বাস অবস্থা দূরীকরণের উদ্দেশ্যে রমজান মাসব্যাপী ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ব্যারিস্টার সজীব।

মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে শ্রীপুর পৌরসভার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আশপাড়া এলাকায় বৃষ্টি উপেক্ষা করে ন্যায্য মূল্যে পণ্যসামগ্রী বিক্রির কথা শুনে ক্রেতাদের উপচে পড়া ভীড় হয়।

এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে ব্যারিস্টার সজীব বলেন, আমি কোনো পণ্য-ই লোকশানে বিক্রি করছি না। যে মূল্যে ক্রয় করা হয়েছে, ওই মূল্যেই বিক্রি করা হচ্ছে।

বাজারে ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে রমজান মাসে দাম বাড়িয়ে দেয়। যেমন, বেগুন বাজারে ৫০ টাকা কেজি, আমি পাইকারি ক্রয় করেছি ২৪ টাকা কেজি, লালশাক ৪০ টাকা কেজি আমি দিচ্ছি ১৫ টাকায়, রসুন ২০০ টাকা, আমি দিচ্ছি ৮০ টাকায়, তরমুজ ৭০ টাকা কেজি, আমি দিচ্ছি ৪৫ টাকা কেজি, টমেটো ৫০, বিক্রি করছি ২৪, মুশুরি ডাল বাজারে ১১০, বিক্রি করছি ৮০ টাকা। ভালো মানের চাল বাজারে ৭৫ টাকা, আমি দিচ্ছি, ৫০ টাকায়।

মাহে রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্যের উর্ধগতিতে দরিদ্র ও মধ্যবিত্তদের নাভিশ্বাস অবস্থা যাচ্ছে, ফলে খেয়ে না খেয়ে দরিদ্র শ্রেণির মানুষেরা রোজা রাখছেন। মাহে রমজানে শ্রীপুরের মানুষ যেন নিত্যপণ্য স্বল্পমূল্যে ক্রয় করতে পারে, তাদের যেন কষ্ট না হয়, সে বিষয়টি নিশ্চিতের জন্য গাজীপুর ৩ আসনের এমপি ও মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী টুসি আপার পক্ষ থেকে নির্দেশনা রয়েছে। সে নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যেই মাহে রমজানব্যাপী এই আয়োজন আমাদের অব্যাহত থাকবে। রমজানের পরবর্তী সময়েও সারা বছরব্যাপী এ আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

এ সময় ন্যায্য মূল্যে পণ্য সামগ্রী বিক্রি কর্মসূচি বাস্তবায়নের সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শামীম ভূঁইয়া, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হিমু, উপজেলা যুবলীগের সদস্য মোরছালীন মামুন ও পৌর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাজীবসহ আ.লীগের সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর