শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
তিস্তা বাচাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক দুলু নির্বাচিত হওয়ায় তিস্তাপাড়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ ভেড়ামারায় অতর্কিত হামলায় প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা গাজীপুর- ১আসনে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান গাজীপুরে সৎ মায়ের মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ,পলাতক ছেলে কুষ্টিয়া-২ আসনে বেসরকারিভাবে জামায়াত প্রার্থী আব্দুল গফুর বিজয়ী ভোটের ঝড়ে নতুন ভোর-বিএনপির ঐতিহাসিক বিজয় : প্রফেসর ড. মো: আবু তালেব, বাউবি

শ্রীপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে নিখোঁজ করার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের

আশিকুর রহমান সবুজ (শ্রীপুর) গাজীপুর / ২৮ টাইম ভিউ
আপডেট : সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬, ৯:৪৮ অপরাহ্ণ

আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর) 

‎গাজীপুরের শ্রীপুরে যৌতুকের টাকা না পেয়ে সুমাইয়া জাহান (২০) নামে এক গৃহবধূকে শারীরিক ও মানসিক নির্যাতন শেষে গুম করার অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় আজ সোমবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে নিখোঁজ গৃহবধূর পিতা মোমেন মিয়া বাদী হয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

‎অভিযোগ সূত্রে জানা গেছে, গত বছরের ৫ জানুয়ারি উপজেলার টেংরা গ্রামের মোমেন মিয়ার মেয়ে সুমাইয়া জাহানের সাথে একই উপজেলার পাটকা গ্রামের মো. মহসিনের ছেলে সাদিকুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী সাদিকুল ও তার পরিবার সুমাইয়ার কাছে ৩ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিল। যৌতুকের টাকা দিতে অস্বীকার করায় প্রায়ই তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো।

‎ভুক্তভোগীর পরিবার জানায়, আজ সোমবার সকালে সুমাইয়ার নানা মো. আ. খালেক নাতনিকে দেখতে বিবাদীদের বাড়িতে যান। সেখানে গিয়ে সুমাইয়াকে না পেয়ে বাড়ির লোকদের জিজ্ঞাসা করলে তারা অসংলগ্ন আচরণ শুরু করে এবং তাকে হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। পরবর্তীতে পরিবারের লোকজন সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়েও সুমাইয়ার কোনো সন্ধান পায়নি। এমনকি অভিযুক্তদের ব্যবহৃত মোবাইল ফোনগুলোও বর্তমানে বন্ধ পাওয়া যাচ্ছে।

‎নিখোঁজ গৃহবধূর পিতা মোমেন মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার মেয়েকে ওরা যৌতুকের জন্য প্রায়ই মারধর করত। আজ আমার শ্বশুর তাকে বাড়িতে না পেয়ে আমাদের খবর দিলে আমরা গিয়ে কাউকে পাইনি। আমাদের সন্দেহ হচ্ছে তারা আমার মেয়েকে মেরে লাশ গুম করে ফেলেছে। আমি প্রশাসনের কাছে আমার মেয়েকে জীবিত উদ্ধারের আকুতি জানাচ্ছি।”

‎এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। গৃহবধূকে উদ্ধার ও অভিযুক্তদের আটকের জন্য পুলিশের একটি টিম কাজ শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর