আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার
গাজীপুরের শ্রীপুরের মাধখলা খাসপাড়া এলাকায় গহীন বনের পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। সকাল সাড়ে নয়টার দিকে বনে লাকড়ি কুড়াতে এসে প্রথমে এক নারী পুকুরের লাশ বাসতে দেখে এলাকার লোকজনকে খবর দিলে এলাকার লোক এসে (৯৯৯) জরুরী সেবা নাম্বারে ফোন দেয়। পরে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গহীন বনের ভিতরের এক পুকুর থেকে অজ্ঞাত অর্ধগলিত যুবকের লাশ উদ্ধার করে।
এ বিষয়ে শ্রীপুর থানার ইন্সপেক্টর অপারেশন সঞ্জয় সাহা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে অজ্ঞাতলাসের কোন পরিচয় পাওয়া যায়নি। পরিচয় সনাক্তকল্পে অধিকতর তদন্তের জন্য সিআইডি পুলিশকে খবর দেওয়া হয়েছে। এবং লাশ ময়নাতদত্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো ব্যবস্থা করা হচ্ছে পর আইনি ব্যবস্থা গ্রহন করা হবে